জানেন কি বিরাটের কাছে কোন মিষ্টি আবদার রাখল ওয়ার্নারের দুই কন্যা!

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে 'গুড লাক' বললেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারের কন্যারা। একই সঙ্গে ভারতের ক্রিকেট আইকনের কাছে একটি মিষ্টি আবদারও রেখেছে দুই খুদে।

করোনা ভাইরাসের জেরে লকডাউনে ঘরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন অস্ট্রেলিয় ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। তার ফাঁকে শরীরচর্চাও সেরে নিচ্ছেন অজি ওপেনার। ফের কবে ক্রিকেট শুরু হবে, তার কোনও নিশ্চয়তা নেই। ইতিমধ্যে টিকটক ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছেন ডেভিড। অজি ক্রিকেটারের সঙ্গে ওই ভিডিও-তে মুখ দেখিয়েছেন তাঁর স্ত্রী ও দুই কন্যাও।

ঘরে বসে সংবাদমাধ্যমকে সাক্ষাতকার দিচ্ছিলেন ডেভিড ওয়ার্নার। দিচ্ছিলেন নানা প্রশ্নের উত্তর। ঠিক সেই সময়ই অজি ওপেনারের আশেপাশে খেলায় মেতে থাকতে দেখা যায় তাঁর কন্যা আইভি-মায়ে ও ইন্ডি-রায়ে-কে। নিউজ অ্যাঙ্কারের অনুরোধে দুই কন্যাকে ক্যামেরার সামনে ডাকেন ওয়ার্নার। বিরাট কোহলি সম্পর্কে প্রশ্ন করা হলে, টিম ইন্ডিয়ার অধিনায়ককে 'গুড লাক' বলেন দুই খুদে। ডেভিড ওয়ার্নার তাঁর দুই কন্যাকে প্রশ্ন করেন, তারা কি বিরাটের সঙ্গে ছবি তুলতে চায়। তখন দুই খুদে বলে যে তারা ভারত অধিনায়কের সঙ্গে সেলফি তুলতে চায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছে।

করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া পরিস্থিতিতে আদৌ ক্রিকেট শুরু করা সম্ভব কিনা, তা নিয়ে ধন্দে রয়েছেন অস্ট্রেলিয় ওপেনার ডেভিড ওয়ার্নার। তবে তিনি নিজের তরফ থেকে প্রস্তুতিও সারছেন বলে জানিয়েছেন অজি ক্রিকেটার। বাড়িতেই চলছে তাঁর অনুশীলন।

করোনা লকডাউনে মানবিকতার নতুন দৃষ্টান্ত, রক্ত দিয়ে প্রাণ বাঁচাল মোহনবাগান সমর্থকরা

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, April 29, 2020, 13:43 [IST]
Other articles published on Apr 29, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+