|
তিনশোর ক্লাবে ওয়ার্নার
শাপমুক্তির পর বাইশ গজে ফিরে দেশের মাটিতে সেই ওয়ার্নারই শনিবার টেস্টে তিনশো রানের ক্লাবে প্রবেশ করেছেন। অ্যাডিলেডে মেগা ইনিংস কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের জোড়া কীর্তি টপকে গিয়েছেন ওয়ার্নার। ম্যাচে ৪১৮ বল খেলে ৩৩৫ রান করেন অজি ওপেনার। যে ইনিংসের পর ক্রিকেট দুনিয়া জুড়ে ওয়ার্নারের প্রশংসা চলছে। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওয়ার্নারের স্ত্রীয়ের কান্নায় ভেঙে পড়ার দৃশ্য।
|
ওয়ার্নারের স্ত্রীয়ের চোখের জল লুকানোর চেষ্টা
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে। ওয়ার্নার তিনশো রানের গণ্ডি ছুঁতেই গ্যালারিতে রোদচমশার আড়ালে চোখের জল লুকোনোর চেষ্টা করেন ক্যান্ডিস। রুমাল বার করে চোখের জল মুছে নেন তিনি।
|
নির্বাসন কাটিয়ে প্রত্যাবর্তনের পর ওয়ার্নারের ব্যাটিং
বল বিকৃতির নির্বাসন কাটিয়ে প্রত্যাবর্তনের পর ২০১৯-র আইপিএলে ১২ ম্যাচে ৬৯২ রান হাঁকান ওয়ার্নার। এরপর ইংল্যান্ড বিশ্বকাপে দেশের হয়ে ১০ ম্যাচে ৬৪৭ রান হাঁকান। ইংল্যান্ড বিশ্বকাপে সর্বোচ্চ ১৬৬ রান করেছিলেন।
এরপর ইংল্যান্ডের মাটিতে অ্যাসেজে স্টুয়ার্ড ব্রডের সামনে একেবারেই রান পাননি। দুই অঙ্কের গণ্ডিতে পৌঁছানোর আগেই বারবার আউট হন। সেই ধাক্কা কাটিয়ে ঘরের মাঠে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে অবিশ্বাস্য ব্যাটিং করেন ওয়ার্নার। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচে অপরাজিত থাকেন।
এরপর পাকিস্তানের বিরুদ্ধে ব্রিসবেন টেস্টে ১৫৪ রান হাঁকানোর পর অ্যাডিলেড টেস্ট অপরাজিত ৩৩৫ রান হাঁকান ওয়ার্নার।


Click it and Unblock the Notifications



















