স্মিথ-ওয়ার্নারের ব্যাটে টি-টোয়েন্টি সিরিজ জয় অস্ট্রেলিয়ার, দুই ক্রিকেটার কত রান করলেন?

கடைசி பந்தில் சென்னை த்ரில் வெற்றி

স্মিথ-ওয়ার্নারের ব্যাটে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। ব্রিসবেনে গাব্বায় এটি টস জিতে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা। এরপর ১৯ ওভারে অলআউট হয় শ্রীলঙ্কা। স্কোরবোর্ডে মাত্র ১১৭ রান তুলতে পারে তারা।জবাবে ১৩ ওভার ব্যাটিং করে ১ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।

বলে দাপট অস্ট্রেলিয়ার, ব্যাটে ধরাশায়ী শ্রীলঙ্কা

টস জিতে ব্যাটিং নিয়ে শ্রীলঙ্কা দল অবশ্য খুব একটা সুবিধে করে উঠতে পারেনি। বিনি স্যানলেক, প্যাট কামিন্স, অ্যাস্টন আগার ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট নিয়েছেন। অন্য দুটি রান আউট হয়েছে। সব মিলিয়ে এই দুরন্ত বোলিংয়ের সামনে শ্রীলঙ্কা দল তাসের ঘরের মতো ১১৭ রানে ভেঙে পরে।

স্মিথ- ওয়ার্নারের ব্যাটে ঝড়

প্রথম টি-টোয়েন্টিতে শতরান হাঁকিয়ে অপরাজিত থাকার পর, এদিন দ্বিতীয় টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ জেতালেন ডেভিড ওয়ার্নার।এদিন ৪১ বল খেলে ৬০ রান করেন।ইনিংসে ৯টি চার হাঁকিয়েছেন ওয়ার্নার।

অধিনায়ক ফিঞ্চ অবশ্য এদিন ০ রানে আউট হন। ৩৬ বল খেলে ৫৩ রান করলেন স্টিভ স্মিথ। ইনিংসে এদিন ৬টি চার হাঁকান স্মিথ। নির্বাসন কাটিয়ে দেশের মাটিতে প্রত্যাবর্তনের পর এই প্রথম বড় রান স্মিথের। এর আগে ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজে অনবদ্য ব্যাটিং করেছেন স্মিথ।

তিন ম্যাচের সিরিজে ২-০ এগোল অজিরা

ব্রিসবেনে এদিন ম্যাচ জয়ের ফলে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। দুই ম্যাচেই অ্যারন ফিঞ্চের দল দাপটের সঙ্গে ম্যাচ জিতেছে। ১ নভেম্বর মেলবোর্নে সিরিজের শেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, October 30, 2019, 20:02 [IST]
Other articles published on Oct 30, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+