
ওয়ার্নারের পোস্ট
টেনিস ব়্যাকেট হাতে ক্রিকেট প্রস্তুতিতে নেমে পরার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ওয়ার্নার। ভিডিওতে দেখা গিয়েছে, এক হাতে ব়্যাকেটে করে বল দেওয়ালে ছুঁড়ে অন্য হাতে দ্রুত ক্যাচ নেওয়ার অনুশীলন করছেন ডেভিড।

মেয়েকে স্যানিটাইজারের ব্যবহার শেখালেন
অন্য এক ভিডিওতে করোনা থেকে বাঁচতে মেয়েদের সদা সতর্ক থাকতে বলেছেন ওয়ার্নার। সেই সঙ্গে কোনও কিছু স্পর্শ করার পর অবশ্যই স্যানিটাইজারে হাত ঢুয়ে নিতে বলেছেন ক্রিকেটার। মেয়ে কীভাবে স্যানিটাইজারের মাধ্যমে হাত ধুচ্ছে সেই ভিডিও পোস্ট করেছেন ওয়ার্নার।

আইপিএল খেলতে আসবেন কি ওয়ার্নার
এই মুহূর্তে ভারতের যা পরিস্থিতি, তাতে সামনের কয়েকমাস আইপিএল শুরুর কোনও সম্ভাবনা নেই। তবে আইপিএল হলে সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে ওয়ার্নার খেলতে আসবেন বলে তাঁর ম্যানেজার কিছুদিন আগে জানিয়েছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার মত
করোনার সংক্রমণ থেকে দেশের ক্রিকেটারদের বাঁচাতে আইপিএলে ক্রিকেট ছাড়ার বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া কঠোর হতে পারে। সেক্ষেত্রে ক্রিকেট অস্ট্রেলিয়া সবুজ-সংকেত না দিলে স্মিথ-ওয়ার্নারদের অবশ্য ভারতে এসে পরবর্তী সময়ে আইপিএল খেলা কঠিন।


Click it and Unblock the Notifications


















