ভারতীয় ক্রিকেটের জয়-বীরু নাকি শাস্ত্রী -কোহলি, জুটিতেই নেবেন সিনিয়র হঠানোর সিদ্ধান্ত

By Debalina Dutta

মিশন ২০১৯ বিশ্বকাপ। আর সেই পথে টিম ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে গাইড হিসেবে এসেছেন রবি শাস্ত্রী। মূলত অধিনায়ক বিরাট কোহলির ভোট তাঁর দিকে থাকাতেই বাকিদের ডজ দিয়ে কোচের কুর্শিতে জাঁকিয়ে বসেছেন শাস্ত্রী। তবে দল নিয়ে চিন্তাভাবনাতে যে অধিনায়ক বিরাট কোহলিকে গুরুত্ব দেবেন তা প্রথম দিনেই পরিষ্কার করে দিয়েছেন রবি শাস্ত্রী। এমনকি 'সিনিয়রদের' থাকা না থাকার বলও তিনি বিরাটের কোর্টেই দিয়েছেন। কোহলি আর শাস্ত্রী যেন ভারতীয় ক্রিকেটের জয়-বীরু হয়ে উঠছেন। একে ছাড়া অন্যের কোনও বক্তব্য নেই।[আরও পড়ুন: ফের কোচ হয়ে ফিরেই নয়া বিতর্ক বাঁধিয়ে দিলেন রবি শাস্ত্রী]

এই মুহূর্তে মহেন্দ্র সিং ধোনি-র বয়স ৩৬ এবং যুবরাজ সিংয়ের বয়স ৩৫। ২০১৯ বিশ্বকাপ আসতে এখনও বছর দেড়েকের অপেক্ষা। তখন মিডিল অর্ডারের এই দুই ব্যাটসম্যানের বয়স আরও খানিকটা বেড়ে যাবে। ফলে

বেশ কিছুদিন ধরেই ক্রিকেট মহলে ধোনি-যুবির বিশ্বকাপ ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠেছে। রাহুল দ্রাবিড় ইতিমধ্যেই এই দুই তারকার ক্রিকেট ভবিষ্যত নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। নতুন কোচ রবি শাস্ত্রী এসেও তাঁদের ভবিষ্যত নিয়ে নিশ্চয়তা দিতে পারলেন না। শাস্ত্রীর দাবি বিরাটের সঙ্গে কথা বলেই তাঁদের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত হবে।[আরও পড়ুন:জাহিরের বদলে যিনি বোলিং কোচ হবেন, সেই ভরত অরুণের রেকর্ড জানেন]

২০১৬ -র জানুয়ারি মাসে ভারতের সীমায়িত ওভারের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন বিরাট কোহলি, সেসময় থেকেই ধোনি-যুবি দুজনেই দলের প্রয়োজনে বিভিন্ন সময়ে কার্যকারী ইনিংস খেলেছেন। শাস্ত্রী জানিয়েছেন, ' ২০১৯ সাল অবধি পৌঁছতে এখনও অনেক সময় বাকি, ওঁরা দু'জনে চ্যাম্পিয়ন ক্রিকেটার। যেরকমভাবে সময় আসবে সেরকমভাবে আমরা এই ইস্যুটার সঙ্গে নিজেদের মানিয়ে নেব।' এখানেই থামেননি আরও বলেছেন, 'অধিনায়কের সঙ্গে সময় কাটাব, তারপর আলোচনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাব। বিরাট কোহলির সঙ্গে এখনও আমার কথা হয়নি। ওঁর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত হবে।'

অনিল কুম্বলে পদত্যাগ করার পর রবি শাস্ত্রী সদ্য ভারতীয় দলের দায়িত্ব নিয়েছেন। শাস্ত্রী জানিয়ে দিয়েছেন আগে কী হয়েছে তা নিয়ে তিনি মাথা ঘামান না। নতুন সময় নতুনভাবে এগিয়ে নিয়ে যাবেন তিনি। অন্যদিকে তিনি এও পরিষ্কার করে দিয়েছেন বিরাট কোহলির সঙ্গে তাঁর যা কথা হবে তা শুধু দু'জনের মধ্যেই থাকবে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, July 14, 2017, 12:33 [IST]
Other articles published on Jul 14, 2017
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+