ইস্টবেঙ্গলের হয়ে এবার ভারত গৌরব সম্মান পেতে চলেছেন দেশের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। ১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়কের হাতে বৃহস্পতিবার ইস্টবেঙ্গল দিবসের অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মান তুলে দেওয়া হবে। তাঁর আগেই কপিলকে এই সম্মান প্রত্যাখানের আবেদন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করল একদল ফুটবল সমর্থক।
এবছরে শতবর্ষে পা রাখছে ইস্টবেঙ্গল। শতবর্ষের প্রাক্কালে অবশ্য বিতর্ক যেন ক্লাবকে পিছু ছাড়ছে না। বিনিয়োগকারী কোয়েসের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে। ক্লাবের শতবর্ষের অনুষ্ঠানের রবিবারের পথযাত্রায় ফুটবলার,সমর্থকদের গায়ে কোয়েসের পরিবর্তে পুরনো স্পনসর কিংফিশারের লোগো দেখা গিয়েছিল। যা নিয়ে ময়দানে জোড় গুঞ্জন, কোয়েসের সঙ্গে এবার সম্পর্ক ছিন্ন করতে পারে ক্লাব,ইস্টবেঙ্গলে ফের শুরু হতে চলেছে কিংফিশার যুগ! এর মাঝেই এবার কপিলকে ক্লাবের অনুষ্ঠান বয়কটের আর্জি জানাল সমর্থকরা।
#KapilDevBoycottEB is now the latest tweet trend
— EAST BENGAL News Analysis (@QEBNA) July 31, 2019
which suggests that @therealkapildev has decided to boycott the notorious Nitu Sarkar type legacy,hazardous officials of @eastbengalfc who have also pissed @QuessConnect #IAmWithQuessEastBengalFC#LegacyOfficialsOut#NituOut pic.twitter.com/PEcQGcSQlc
Makes sense a star cricketer like Kapil Dev decides not to grace an unethical club like East Bengal. The club needs an overhaul. What say @QEBNA ? #KapilDevBoycottEB
— FakeISLFan (@FakeISLFan) July 31, 2019
#KapildevBoycottEB ট্যাগটিতে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু সমর্থক লিখেছেন, ক্লাব অন্যায় ভাবে বিনিয়োগকারী কোয়েসকে চুক্তি থেকে বেড়িয়ে যাওয়ার জন্য বাধ্য করছে। এখানেই শেষ নয়, অবিনাশ রুইদাস, জবির মতো ফুটবলারদের চুক্তি নিয়ে সাম্প্রতিক সময় অনেক অন্যায় করেছে ইস্টবেঙ্গল। সেকারণেই এমন ক্লাবের সঙ্গে কিংবদন্তি কপিল দেবের নাম জুড়ে যাওয়াটা অন্যায় হবে। এই দাবিতেই কপিল দেবকে ইস্টবেঙ্গল দিবসের অনুষ্ঠান বয়কট করার আহ্বান জানালো ক্লাবের প্রতি ক্ষুব্ধ সমর্থক দল।
Listen guys My heart feels for the footballer who had to go through such unethical practices by a 100 yrs club @eastbengalfc @therealkapildev #KapilDevBoycottEBhttps://t.co/mgmkDdGk5N
— मतलबी (@matlbi_hu) July 31, 2019
This is really unfortunate to see #KapilDevBoycottEB is trending on Twitter. Not sure about @therealkapildev's position . If this is true then It's a shame for all of us just because of a bunch of idiots who are good for nothing. #LegacyOfficialsOut #IAmWithQuessEastBengalFC https://t.co/4Z0g7GZIsB
— EAST BENGAL 🇮🇳 THE INDIAN DREAM (@EBTID) July 31, 2019
ক্লাব সূত্রে অবশ্য জানা গিয়েছে নির্ধারিত দিনে ভারত গৌরব সম্মান নিতে কলকাতায় আসছেন কপিল। প্রসঙ্গত ১৯৯২ সালে ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে সই করেছিলেন কপিল দেব। মোহনবাগানের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন তিনি।
How can @therealkapildev ruin his owning reputation by associating with these clubs. #KapilDevBoycottEB
— Jamod Kishan (@JamodKishan5) July 31, 2019
Check out guys This is unfair that our Players harassed by the club and forcing them to accept forged new contract! What thuggery is this? @EastBengalFC ?? @therealkapildev @praful_patel #KapilDevBoycottEB
— It's आफत (@IAandhi) July 31, 2019