ফিরে দেখা ২০১৮: একদিনের আন্তর্জাতিকে সর্বোচ্চ উইকেট শিকারী ৪ ভারতীয় বোলার

নতুন বছর আসতে আর ১০ দিনও বাকি নেই। ২০১৮ সালের গোটা বছরটাই ভারতীয় বোলাররা ক্রিকেটের সব সংস্করণেই প্রাধান্য দেখিয়েছেন। শুধু প্রথম দলই নয়, ধীরে ধীরে ভারতীয় দল একটা বেশ মজবুত রিজার্ভ বেঞ্চও গড়ে তুলেছে। যার ফলে ক্রিকেট বিশ্বের যে কোনও প্রান্তেই ভারতীয় হোলাররা সাফল্য পেয়েছেন।

অবশ্যই এর কৃতীত্ব ভারতীয় দলের বোলিং কোচ ভরত অরুণের। সারা বছর তিনি বোলিং ইউনিট নিয়ে অসম্ভব খেটেছেন। এই বছর ভারত একদিনের ম্যাচে সফল হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। চ্যাম্পিয়ন হয় এশিয়া কাপে। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকেও পরাজিত করেছে। একমাত্র ইংল্যান্ড সফরেই জিততে পারেনি ভারত। দেখে নেওয়া যাক এই বছর কোন ৪ বোলার ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট দখল করেছেন।

কূলদীপ যাদব

কূলদীপ যাদব

২০১৮ সালের শুরুটা ভারতের এই চায়নাম্যান বোলার করেছিলেন দক্ষিণ আফ্রিকায় ৫ ম্যাচে ১৭টি উইকেট দখল করে। গড় ছিল ১৩.৮৮। ইংল্যান্ডে ওডিআই সিরিজের প্রথম ম্যাচেই তাঁর কেরিয়ারের সেরা ২৫-৬ পরিসংখ্যান করেন। এশিয়া কাপেও তিনি ৪.০৮ ইকোনমি রেট নিয়ে ১০ উইকেট নেন। আর ওযেস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে ৪টি ম্য়াচে খেলে নিয়েছেন ৯ উইকেট। সব মিলিয়ে বছরের শেষে ১৯টি ম্যাচ খেলে তিনি ৪৫টি উইকেট দখল করে ওডিআইতে এই বছর ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন। গড় ১৭.৭৭, ইকোনি ৪.৬৪।

যুজবেন্দ্র চাহাল

যুজবেন্দ্র চাহাল

দক্ষিণ আফ্রিকার পাটা ও গতি সম্পন্ন পিচে চাহাল আদৌ সাফল্য পাবেন কিনা তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন, কিন্তু ১৬ উইকেট নিয়ে কূলদীপের পরেই ছিলেন চাহাল। কিন্তু ইংল্যান্ডে সমান ছন্দে ছিলেন না। তবে এশিয়া কাপ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজে অনেকটাই ছন্দ ফিরে পান এই লেগ স্পিনার। ২০১৮ সালে ১৭টি ম্য়াচ খেলে তিনি ২৯ উইকেট নিয়েছেন। গড় ২৬, ইকোনমি ৪.৮২।

জসপ্রিত বুমরা

জসপ্রিত বুমরা

দক্ষিণ আফ্রিকায় বুমরা ৬ ম্যাচে ৩.৯৭ ইকোনমি রেট নিয়ে ৮ উইকেট পেয়েছিলেন। ইংল্যান্ড ট্যুরে একদিনের সিরিজে চোটের জন্য ছিলেন না তিনি। এশিয়া কাপে ৩.৬৭ ইকোনমি ও ১৬ গড় নিয়ে ৪ ম্যাচে উইকেট দখল করেন। আর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর বোলিং গড় ছিল ১১.৮৩ ও ইকোনমি ছিল ২.৯৭। সব মিলিয়ে এই বছর তিনি ১৪ ম্যাচে ১৬.৬৩ গড় ও ৩.৬২ ইকোনমি নিয়ে ২২ উইকেট দখল করেছেন।

রবীন্দ্র জাদেজা

রবীন্দ্র জাদেজা

এশিয়া কাপে চলাকালীন হার্দিক ও অক্ষর চোট পাওয়ায় একদিনের দলে ফেরার সুযোগ পেয়েছিলেন জাদেজা। এশিয়া কাপে ৪ ম্য়াচে ৭ উইকেট নিয়ে দারুণভাবে সেই সুযোগ কাজে লাগান তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজেও ৪ ম্য়াচে ৭ উইকেট নেন। সব মিলিয়ে প্রত্যাবর্তনের বছরে জাদেজা ২৪.৫৭ গড়ে ৪.৫৯ ইকোনমি রেট নিয়ে ৮ ম্যাচে ১৪ উইকেট দখল করে ভারতের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী হন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, December 23, 2018, 19:12 [IST]
Other articles published on Dec 23, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+