
অনলাইনেই ট্রেনিং শুরু
আমিরশাহী পৌঁছে গিয়ে মাঠে ট্রেনিংয়ে নামতে এখনও বেশ কিছুদিন দেরি। দলের ক্রিকেটাররা এখন প্রত্যেকেই আইসোলেশনে রয়েছেন। সেই কারণে অনলাইনে দীনেশদের কোচিং করাতে শুরু করে দিয়েছেন ডোনাল্ডসন।

ব্রেন্ডন ম্যাকুলামের সুপারিশে দলে ডোনাল্ডসন
জানা গিয়েছে কেকেআর দলের কোচ ব্রেন্ডন ম্যাকুলাম চাইছিলেন ডোনাল্ডসন যাতে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশানিং কোচ হিসেবে দলের সঙ্গে যোগ দেন। তাঁর সুপারিশেই ক্রিস অনলাইনে ক্রিকেটারদের ট্রেনিং শুরু করে দিয়েছেন।

প্রথম ট্রেনিং ভিডিও
ক্রিসের প্রথম ট্রেনিংয়ের ভিডিয়োয় দেখা গিয়েছে ক্রিকেটারেরা রীতিমতো হাঁপিয়ে উঠছেন। প্রসিদ্ধ কৃষ্ণা মজা করে বলেছেন, 'কোচ ম্যাকুলামের মুখে শুনেছি উনি কড়া হেডস্যার। এবার আমাদের দিনগুলো কঠিন হতে চলেছে।'

কবে থেকে মাঠের ট্রেনিং শুরু
অন্যান্য দলগুলির মতো ইতিমধ্যেই আইপিএলে অংশ নিতে আবু ধাবিতে পৌঁছে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স৷ আপাতত ছয় দিন ক্রিকেটাররা হোটেলে আইসোলেশনে থাকবেন। এর মাঝে ক্রিকেটারদের তিনবার করোনা পরীক্ষা করা হবে। তিনবারের রিপোর্ট নেগেটিভ আসার পর মাঠে নেমে প্রস্তুতির অনুমতি পাওয়া যাবে।


Click it and Unblock the Notifications


















