Friendship Day: একনজরে বাইশ গজের সেরা চার ভারতীয় জুটি

অগাস্টের প্রথম রবিবার। ভারতে এই দিনটি বন্ধুত্বের দিন হিসেবে পালন করা হয়। বিশেষ এই দিনে একনজরে বাইশ গজের সেরা চার ভারতীয় জুটিদের দেখে নেওয়া যাক

সচিন-সৌরভ

জুটিতে লুটি। ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল দুই ওপেনার। ওয়ান ডে ক্রিকেটে সচিন-সৌরভের জুটির শতরান পার্টনারশিপের রেকর্ড(২৬টি) আজও অটুট। ১৭৬ ইনিংসে ডান-বাম জুটি পার্টনারশিপে ৮২২৭ রান করেছিলেন। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও দুই ক্রিকেটারের বন্ধুত্বের কেমিস্ট্রি ছিল উদাহরণ দেওয়ার মতো।

রোহিত-ধাওয়ান

মাঠে দুজনের কেমিস্ট্রি সবাই জানেন,মাঠের বাইরে দুই ক্রিকেটারের বন্ধুত্বের রসায়নটাও দারুণ। কোনও ক্রিকেট সফরে ধাওয়ান পুত্র গব্বরের সব সময়ের খেলা সাথী রোহিত। ভারতীয় ক্রিকেটের এরাই এখনকার জয়-বীরু।

ধোনি-যুবরাজ

মিডল অর্ডারের এই দুই তারকা ভারতীয় ক্রিকেটের সম্পদ ছিলেন। জুটিতে একাধিক ম্যাচে ভারতীয় দলের বৈতরণী পার করেছেন। ২০০৭ ও ২০১১ বিশ্বকাপ এসেছিল দুই ক্রিকেটারের হাত ধরে। মাঠের বাইরে দুই ক্রিকেটারের বন্ধুত্বই মাঠের বোঝাপড়াটা অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিল

গম্ভীর-সেহওয়াগ

দুই দিল্লিওয়ালা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেটের ওপেনিং সামলেছেন। বাইশ গজে ডান-বাম জুটির বোঝাপড়া ছিল দেখার মতো। কাঁধে কাঁধে মিলিয়ে ভারতকে অনেক স্মরণীয় জয় এনে দিয়েছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, August 4, 2019, 17:55 [IST]
Other articles published on Aug 4, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+