জিভা থেকে সামাইরা, খুদেদের দিওয়ালি কেমন গেল দেখুন

ஒரே போட்டியில் ரெய்னாவின் இரு சாதனை முறியடிப்பு

দিওয়ালিতে মজে গোটা দেশ। আলোর উৎসবে মাতোয়ারা সেলিব্রিটিরা। উৎসবের মুহূর্তে ছবি পোস্ট করেছেন বিরাট থেকে ঋষভ পন্থ। এতো গেল বড়দের দিওয়ালি। আর ছোটদের দিওয়ালি! দিওয়ালিতে সাজগোজে বড়দের টেক্কা দিল ছোটরা।

জিভা থেকে সামাইরার দিওয়ালি

জিভা থেকে সামাইরার দিওয়ালি

দিওয়ালিতে গুজরাতি পোশাকে ধরা দিল জিভা। বেশ কিছুদিন ধরেই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় মজার কাণ্ডকারখানার জন্য জিভা এখন ভাইরাল। কখনও ধোনির পিঠে মালিশ করে দেওয়া থেকে বাড়ির নতুন গাড়ি মোছার ভিডিও ভাইরাল হয়েছে। এবার দিওয়ালিতে ভাইরাল খুদে জিভার ছবি। অন্যদিকে হলুদ রঙের আনারকলি ড্রেসে সেজেছেন রোহিত কন্যা সামাইরা। মেয়েকে কোলে নিয়ে, স্ত্রী রীতিকার সঙ্গে ছবি পোস্ট করেছেন হিটম্যান।

বীরেন্দ্র সেহওয়াগ

স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে দিওয়ালিতে ভগবানের আরাধনার ছবি পোস্ট করেছেন বীরেন্দ্র সেহওয়াগ।

জসপ্রীত বুমরাহ

মাকে সঙ্গে নিয়ে ছবি পোস্ট করেছেন জসপ্রীত বুমরাহ। ক্রিকেট থেকে এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন। পিঠের নিচের অংশের চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সিরিজে ছিলেন না বুমরাহ। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধেও জসপ্রীতের সার্ভিস পাবে না ভারত।

ইশান্ত শর্মা

স্ত্রী ও বাবা-মাকে নিয়ে ছবি পোস্ট করলেন ইশান্ত। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ৩-০ টেস্ট সিরিজ জিতেছে ভারত। সিরিজে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ইশান্ত শর্মা।

সাইনা থেকে সিন্ধু, ছবিতে দেখুন ব্যাডমিন্টন তারকাদের দিওয়ালি

বাড়ির সামনে তুবড়ি পোড়ানোর ভিডিও পোস্ট করলেন সাইনা নেহওয়াল। দিওয়ালিতে হলুদ রঙের নতুন পোশাকে ধরা দিলেন পি ভি সিন্ধু।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, October 28, 2019, 17:23 [IST]
Other articles published on Oct 28, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+