
গৃহবন্দি অবস্থায় পোষ্যের সঙ্গে খুনসুটি
ছবিতে চারপেয়ে সঙ্গে এক সোফাতে নাতাসাকে খুনসুটি করতে দেখা যায়।ছবিটি শেয়ার করে নাতাসা লিখেছেন শর্তহীন ভালোবাসা। পোষ্যের সঙ্গে নাতাসার এই ছবি মুহূর্তেই ভাইরাল।

নতুন বছরে বান্ধবীর সঙ্গে এনগেজমেন্ট সেরে জোর চমক দেন হার্দিক
উল্লেখ্য নতুন বছরের প্রথম দিন বলিউড ডিভা নাতাসার সঙ্গে এনগেজমেন্ট সেরে হার্দিক জোর চমক দেন। দুবাইয়ের সমুদ্রবক্ষে ব়োম্যান্টিক আবহে হার্দিক তাঁর বান্ধবীকে আংটি উপহার দিয়ে প্রোপেস করেন। বিরাট থেকে শুরু করে ভারতীয় দলের ক্রিকেটার সতীর্থদের কাছে হার্দিকের এই চমক সম্পর্কে কোনও আন্দাজ ছিল না। পরে সকলে পান্ডিয়াকে এনগেজমেন্টের জন্য শুভেচ্ছা জানান।

পোষ্যের সঙ্গে খেলায় মজে লোকেশ রাহুলও
করোনা কারণে গৃহবন্দি অবস্থায় ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুলকেও পোষ্যের সঙ্গে খেলায় মেতে থাকতে দেখা গিয়েছে। রাহুল সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

করোনায় বন্দি হয়ে ম্যাজিক দেখিয়েছেন শ্রেয়স
অন্যদিকে ভারতীয় ক্রিকেটার শ্রেয়স আইয়ার আবার করোনার কারণে গৃহবন্দি হয়ে বোনকে ভলেন্টিয়ার বানিয়ে তাসের ম্যাজিক দেখিয়েছেন। করোনার কারণে ভারতীয় ক্রিকেটারদের বন্দিদশা নিয়ে শেয়ার করা ভিডিওগুলির মধ্যে শ্রেয়সের ম্যাজিক দেখানোর মুহূর্তই সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে।


Click it and Unblock the Notifications



















