Congratulations to #TeamIndia captain @ImHarmanpreet for playing her 100th T20I #INDvSA 👏👏🇮🇳🇮🇳 pic.twitter.com/VWo2MXpirZ
— BCCI Women (@BCCIWomen) October 4, 2019
কী সেই রেকর্ড
প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ১০০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার নজির গড়লেন হরমনপ্রীত। এদিন দক্ষিণ আফ্রিকা মহিলা দলের বিরুদ্ধে খেলতে নামেন ভারতীয় মহিলা দলের কাপ্তান। এই ম্যাচ খেলতে নেমে বড় নজির গড়লেন তিনি।
|
বিরাটের আন্তর্জাতিক টি-টোয়েন্টি
এখনও পর্যন্ত দেশের হয়ে ৭২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। ২২টি অর্ধশতরান হাঁকিয়েছেন বিরাট।

ধোনির আন্তর্জাতিক টি-টোয়েন্টি
দেশের হয়ে ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচে ধোনির সংগ্রহ ২টি হাফ সেঞ্চুরি।

রোহিত শর্মার আন্তর্জাতিক টি-টোয়েন্টি
ধোনির মতো নীল জার্সির সীমিত ওভারের স্পেশালিস্ট ক্রিকেটার রোহিত হিটম্যান শর্মাও দেশের হয়ে ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সংগ্রহ ৪টি সেঞ্চুরি ও ১৭টি অর্ধশতরান। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতরানে সবার চেয়ে এগিয়ে থাকলেও রোহিতের ঝুলিতে কিন্তু হরমনপ্রীতের এই রেকর্ড নেই।


Click it and Unblock the Notifications



















