করোনা থেকে বাঁচতে দায়িত্বশীল নাগরিকদের জন্য এই পরামর্শ সচিনের

করোনার করাল গ্রাসে স্তব্ধ বিশ্ব।বিশ্বে এখনও পর্যন্ত ১৪০টির বেশি দেশ করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে বিজ্ঞানীরা ইঙ্গিত দিচ্ছেন। এই পরিস্থিতে রোগ নিরাময়ের চেয়ে রোগে পড়া থেকে নিজেকে বাঁচানোর জন্য সচেতন হওয়ার বার্তা দিচ্ছে সকলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যেই করোনা থেকে বাঁচতে কী করবেন, আর কী করবেন না সেই গাইডলাইন তৈরি করে দেওয়া হয়েছে। এবার দায়িত্বশীল নাগরিকদের জন্য বিশেষ পরমর্শ দিলেন ক্রিকেট কিংবদন্তি সচিন রমেশ তেন্ডুলকর।

ভিডিও পোস্টে করোনা থেকে বাঁচার উপায় বললেন সচিন

ভিডিও পোস্টে করোনা থেকে বাঁচার উপায় বললেন সচিন

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ভিডিও বার্তায় সচিন জানিয়েছেন,'দেশের নাগরিক হিসেবে এখন থেকে আমাদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে। সাধারণ কয়েকটি পথ অনুসরণ করলে সহজেই করোনার থাবা থেকে নিজেদের নিরাপদে রাখা যায়।'টুইটে সচিন আরও জুড়েছেন, 'নিজেদের নিরাপদ রাখুন। করোনা ভাইরাস নিয়ে সবাই এখন চিন্তিত।'

ভিডিওতে সচিনের তিন পরামর্শ

ভিডিওতে সচিনের তিন পরামর্শ

ভিডিওতে সচিন বলেছেন, 'এই ভাইরাস একজনের থেকে অন্যের জন্যে মধ্যে ছড়ায়। তাই প্রথমত সামনের কিছুদিন ভিড় এড়িয়ে চলুন। খুব প্রয়োজন না হলে বেশি লোকের সঙ্গে দেখা করা এড়িয়ে চলুন। কেউ কাশি-সর্দিতে আক্রান্ত হলে তাকে এখন এড়িয়ে চলুন।

দ্বিতীয়ত পরামর্শ

দ্বিতীয়ত পরামর্শ

সর্দি কাশিতে বা শ্বাসের কোনও সমস্যায় পড়েছেন মনে হলে দ্রুত নিকটবর্তী ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। প্রয়োজনে হেল্পলাইন নম্বর ১০৭৫ তে কল করুন।

তৃতীয় পরামর্শ

তৃতীয় পরামর্শ

দিন যতবার সম্ভব হাত ধুন। জলের নিচে হাত রেখে সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড হাত ঘষুন। আর হ্যাঁ, করোনা নিয়ে অযথা বিভ্রান্তি ছড়াবেন না। যেকারুরই করোনা হতে পারে কিন্তু সঠিক পদ্ধতি মেনে চললে আমরা প্রত্যেকেই করোনামুক্ত থাকতে পারব।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, March 18, 2020, 15:51 [IST]
Other articles published on Mar 18, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+