ভিডিও তৈরিতে ওস্তাদ! করোনা লকডাউনে ক্রিকেটারদের মধ্যে কারা হিট, কারা ফ্লপ!

করোনার গ্রাসে ক্রিকেট। প্রায় আড়াই মাসেরও বেশি সময় ধরে করোনার কারণে খেলার দুনিয়া বন্ধ থেকেছে। বাইশ গজে শেষবার ১৩ মার্চ অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের মধ্য ওডিআই ম্যাচ হয়েছিল।

খুলেছে ফুটবল বন্ধ ক্রিকেট

করোনা ধাক্কার পর বুন্দেসলিগা দিয়ে ফুটবল শুরু হলেও ক্রিকেট এখন পুরোপুরি বন্ধ। ভাইরাস আতঙ্ক কাটিয়ে ক্রিকেট কবে শুরু হবে হদিশ নেই। বাইশ গজে বল গড়ানো নিয়ে স্বপ্নে দেখলেও ছবিটা বাস্তবে রূপ নিতে বেশ দেরী বোঝাই যাচ্ছে।

বন্ধ আইপিএল

করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল। ফলে ক্রিকেট দুনিয়ার তারকারা এখন ইনস্টাগ্রামে ক্রিকেট নিয়ে আড্ডা বা টিকটকে ভিডিও তৈরিতে ঝুঁকেছেন।

কারা হিট, কারা ফ্লপ

করোনা লকডাউনে ক্রিকেট দুনিয়ায় মধ্যে সোশ্যাল মিডিয়ায় নিত্য নতুন ভিডিও তৈরিতে কারা হিট আর কারা ফ্লপ দেখে নেওয়া যাক।

বিরাট-অনুষ্কার হিট জোরি

করোনা লকডাউনে গৃহবন্দি হয়ে স্ত্রীয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বিরাট। ক্রিকেটের কারণে ছুটি পাওয়া যায় না। অনুষ্কাও নিজের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন। আকস্মিক লকডাউনের কারণে এখন অবশ্য দুজনের ঝারা হাত পা। তাই গৃহবন্দি হয়ে দুই সেলেব বিয়ের তৃতীয় বছরে এই লকডাউনে নিজেদের কেমিষ্ট্রি দারুণভাবে ঝালিয়ে নিয়েছেন। লকডাউনে বিরুষ্কা জুটি কিন্তু দারুণ হিট।

হিট ওয়ার্নার

কখনও শিলা কী জওয়ানি, কখনও স্ত্রী মেয়েকে নিয়ে ভারতের দক্ষিণী সিনেমার গানের তালে তালে নেচে সোশ্যাল মিডিয়া মাত করে দিয়েছেন।

হিট সচিন

কখনও করোনা নিয়ে সচেতনতায় কতক্ষণ ধরে হাতে সাবান ঘষতে হবে তা জানিয়েছেন। কখনও আবার লকডাউন ভেঙে চুল কাটতে না বেরিয়ে রোল বদল করে নিজেই নাপিত হয়ে নিজের ও ছেলের চুল কেটেছেন। কিংবদন্তি সচিন কিন্তু লকডাউনের বাজারে কোভিড-১৯ নিয়ে সচেতনার বার্তার মধ্য দিয়ে বেশ হিট হয়েছেন।

ফ্লপের তালিকায় রোহিত, বুমরাহ, শামি, কুলদীপ

একদিকে ফ্লপ রোহিত, অন্যদিকে হিট ধাওয়ান। করোনা লকডাউনে না বিরাটের মতো জিমে গা ঘামিয়েছেন, না ধাওয়ানের মতো বাঁশি বাজিয়েছেন। শুধু বসে বসে যুবি,বুমরাহদের সঙ্গে ইনস্টাগ্রামে আড্ডা দিয়েছেন। বুমরাহ, শামি, কুলদীপদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাঁরাও এই লকডাউনে শুধু ল্যাদ খেয়েই সময় কাটিয়ে দিলেন। শামি-কুলদীপ তবু পেন-পেন্সিল আর তুলি তুলে নিয়ে ছবি এঁকেছেন, রোহিত-বুমরাহ একেবারেই নো ওয়ার্ক মোডে সময় কাটালেন!

ড্যাডিস ডিউটি

এই লকডাউনে ধোনি, রোহিত, ধাওয়ান, ঋদ্ধিমানদের বাবার দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে। মেয়েকে পড়ার সাহায্য করেছেন ঋদ্ধি, ছেলেকে বক্সিং শিখিয়েছেন ধাওয়ান, ধোনি জিভাকে বাইকে চড়িয়ে আনন্দ দিয়েছেন আর রোহিত মেয়ের সঙ্গে সারাদিনই খেলছেন!

'ডাইনোসর' বিরাটের মজাদার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সৌজন্যে স্ত্রী অনুষ্কা

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, May 20, 2020, 20:19 [IST]
Other articles published on May 20, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+