আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডকে ৫-১ গোলে হারাল হায়দরাবাদ এফসি। যদিও লিগ তালিকায় এই ম্যাচের প্রভাব পড়েনি বললেই চলে। এই জয়ের পরেও ১৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ আইএসএল তালিকার দশ তথা সর্বশেষ স্থানেই অবস্থান করছে হায়দরাবাদ। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার নবম স্থানে অবস্থান করছে নর্থইস্ট ইউনাইটেড।
গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে হওয়া আইএসএলের এই গুরুত্বহীন ম্যাচে প্রথম থেকেই প্রাধান্য বিস্তার করে হায়দরাবাদ এফসি। ম্যাচের ১১ মিনিটে হায়দরাবাদের হয়ে প্রথম গোলে দেন লিস্টন কোলাকো। ১৩ মিনিটে মার্সেলিনহোর বুট থেকে আসে অ্যাওয়ে দলের দ্বিতীয় গোল। ৩৫ মিনিটে নর্থইস্ট ইউনাইটেডের হয়ে একটি মাত্র গোল দেন অ্যান্ডি কিয়োঘ। ৪০ মিনিটে হায়দবাদের হয়ে গোলের ব্যবধান বাড়ান লিস্টন কোলাকো। প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে যায় অ্যাওয়ে দল।
3⃣ maiden #HeroISL goals ⚽
— Indian Super League (@IndSuperLeague) February 20, 2020
2⃣ braces 💪
1⃣ goal-fest 🤩
Watch all the goals that lit up Guwahati tonight 📺#NEUHFC #LetsFootball pic.twitter.com/XC9rFaK2eo
দ্বিতীয়ার্ধে খেলার দখল পুরোপুরি হায়দরাবাদ এফসি-র হাতে চলে যায়। ম্যাচের ৫৫ মিনিটে অ্যাওয়ে দলের হয়ে গোল দেন মহম্মদ ইয়াসির। ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় ও হায়দরাবাদের পঞ্চম গোলটি করেন মার্সেলিনহো। অন্যদিকে ঘরের মাঠে খেলতে নেমে ফুটবলাররা একাধিক গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় হতাশ নর্থইস্ট ইউনাইটেডের সমর্থকরা।
Whoever claims the 3⃣ points tonight will confirm their spot in the #HeroISL 2019-20 semi-finals!
— Indian Super League (@IndSuperLeague) February 21, 2020
Read our #MCFCCFC preview to know more about this high-octane clash 👇
#LetsFootball
https://t.co/CakcqlWnuv
আজ সন্ধ্যায় আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হচ্ছে চেন্নাইয়ান এফসি। প্লে-অফে পৌঁছতে দুই দলের কাছেই এই ম্যাচ জেতা খুবই দরকার। ১৭ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে রয়েছে মুম্বই। ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে রয়েছে চেন্নাইয়ান এফসি।