বাঁ-হাতি ওপেনার যশশ্বী জয়সওয়ালের অর্ধশতরান ও পেসার কার্তিক তিয়াগির হ্যাটট্রিকে ভর করে আফগানিস্তানের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে রবিবার ২১১ রানে জয় পেল ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে ১৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচ দিয়ে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হচ্ছে।
আফগানিস্তানের বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারে ভারত প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৫৫ রান তোলে। দলের হয়ে ৯৭ বল খেলে সর্বোচ্চ ৬৯ রান হাঁকান যশশ্বী। সঙ্গে তিলক ভর্মা ৫৫ রান করে ম্যাচ থেকে অবসৃত হন।
0.2 - Farhan Zakhil ☝️
— Cricket World Cup (@cricketworldcup) January 12, 2020
0.3 - Sediq Atal ☝️
0.4 - Jamshid Khan ☝️
Kartik Tyagi has taken a hat-trick in India's warm up game against Afghanistan!#U19CWC pic.twitter.com/QvN2lCMOoY
জবাবে আফগানিস্তান দল ব্যাটে কোনও প্রতিরোধই তৈরি করতে পারেনি। রশিদ খান-মহম্মদ নবিদের উত্তরসূরিরা মাত্র ৪৪ রানে অলআউট হয়েছেন। ১৭.৫ ওভার ব্যাটিং করে ৪৪ রান আফগান অনূর্ধ্ব-১৯ দল অলআউট হয়। ভারতের হয়ে কার্তিক তিয়াগি ১০ রান খরচ করে ৩ উইকেট পেয়েছেন।
ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় পেসার হ্যাটট্রিক করেন। আকাশ সিং, শুভাং হেগদে ও সুশান্ত মিশ্র ভারতের হয়ে ২টি করে উইকেট নেন। ভারত ২১১ রানের ব্যবধানে ম্যাচ জেতে।
প্রসঙ্গত ১৯ জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অভিযান শুরু করবে ভারত। শেষবার ২০১৮ সালে নিউজিল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে পৃথ্বী শয়ের অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল চতুর্থবারের জন্য ট্রফি জিতেছিল।
ভারতের সঙ্গে এ গ্রুপে কারা
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এ গ্রুপে ভারতের সঙ্গে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও জাপান রয়েছে।