অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ সেমিফাইনালে ভারত-পাকিস্তান মহারণ, কখন কবে ম্যাচ দেখবেন জেনে নিন

মঙ্গলবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনাল মহারণে নামছে ভারত। কোয়ার্টারে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরুটা খারাপ করেও বোলারদের কাঁধে চেপে ম্যাচ জেতে ভারত। সেমির লড়াইয়ে এবার ধারাবাহিকতা ধরে রেখে ভারতের জুনিয়র দল ফাইনালে ওঠে কিনা, সেটাই এখন দেখার। বাইশ গজে ভারত-পাক ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। শেষবার ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পৃথ্বী শয়ের ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছেড়েছিল।

ভারতের কোন ক্রিকেটাদের দিতে নজর থাকবে

অনূর্ধ্ব- ১৯ বিশ্বকাপ সেমিফাইনালে ভারতীয় ওপেনার যশশ্বী জয়সওয়ালের উপর নজর থাকবে। কোয়ার্টার ফাইনালে শুরুতে ভারত ৩ উইকেট হারিয়ে ফেললেও যশশ্বী ৬২ রান হাঁকিয়ে দলকে ম্যাচে ফেরান। ৬টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে ইনিংস সাজান বাঁ-হাতি। টুর্নামেন্টে এই নিয়ে এটি যশশ্বীর এটি তৃতীয় হাফ সেঞ্চুরি। টুর্নামেন্টের চার ম্যাচে যশশ্বী তিনটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। পাকিস্তান ম্যাচে নামার আগে যশশ্বীর রান এখন ২০৭। শুধু তাই নয় ওপেনার দিব্যনাস সাক্সেনা ও অধিনায়ক প্রিয়ম গর্গের দিকেও নজর থাকবে।

পেস বিভাগে শক্তিশালী ভারত

ভারতের হয়ে কার্তিক ত্যাগী দুর্দান্ত বোলিং করছেন। টুর্নামেন্টে এখনও পর্যন্ত কার্তিক ৯টি উইকেট নিয়েছেন।যার মধ্যে কোয়ার্টার ফাইনালে কার্তিক ৪ উইকেট নেন। কোয়ার্টারে আকাশ সিং ৩ উইকেট নিয়েছেন।

স্পিনেও ভেল্কি দেখাচ্ছে ভারত

ভারতের হয়ে রবি বিষ্ণোই এখনও পর্যন্ত টুর্নামেন্ট থেকে ১১টি উইকেট তুলে নিয়েছেন।

৪ ম্যাচেই প্রতিপক্ষকে অলআউট করেছে ভারত

বিশ্বকাপে এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৪ ম্যাচেই প্রতিপক্ষকে অলআউট করেছে ভারত। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে অলআউট করে ভারত ৯০ রানে ম্যাচ জেতে। এরপর দ্বিতীয় ম্যাচে জাপানকে ভারত ৪১ রানে অলআউট করে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে প্রতিপক্ষকে ১৪৭ রান ভারত অলআউট করে। এরপর অস্ট্রেলিয়াকে কোয়ার্টার ফাইনালে ভারত ১৫৯ রানে অলআউট করে ম্যাচ জিতে নেয়।

পাকিস্তানের হয়ে নজরে কারা

পাকিস্তানের হয়ে মহম্মদ হুরাইরা কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে ৬৪ রান করেন। বল হাতে টুর্নামেন্টে এখনও পর্যন্ত আব্বাস আফ্রিদি ৯ উইকেট, তাহির হুসেন ৭ উইকেট ও মহম্মদ আমির খান ৭ উইকেট পেয়েছেন।

ভারতীয় সময় ম্যাচ কখন দেখবেন?

ভারতীয় সময় মঙ্গলবার এই সেমিফাইনাল ম্যাচটি দুপুর ১টা ৩০ মিনিট থেকে দেখা যাবে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, February 3, 2020, 18:47 [IST]
Other articles published on Feb 3, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+