অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যশশ্বী জয়সওয়াল ও অর্থব অঙ্কোলেকরের ব্যাটে কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে লডা়কু স্কোর চ্যালেঞ্জ ছুঁড়ল ভারত। এদিন টস জিতে অস্ট্রেলিয়া ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ভারতকে শুরুতে চেপে ধরে। স্কোরবার্ডে ৫৪ রান তুলে ভারতের টপ অর্ডারের তিন ব্যাটসম্যান আউট হয়ে ফিরে যান। যারপর একা হাতে দায়িত্বশীল ইনিংস খেলে দলকে খাদের কিনারা থেকে টেনে তুললেন যশশ্বী জয়সওয়াল।
Another #U19CWC half-century for Yashasvi Jaiswal, he reaches it with an almighty six!
— ICC U19 WORLD CUP 🏆🎤 (@U19WORLDCUP2020) January 28, 2020
Can he reach his first World Cup
💯 🔥
today? #INDvAUS | #FutureStars pic.twitter.com/JdyKCJMPM5
জয়সওয়ালের ব্যাটে বড় রান
৮২ বলে যশশ্বী এদিন ৬২ রান হাঁকান। ৬টি চার ও ২টি ছয় হাঁকিয়ে এদিন চাপের মুখে ইনিংস সাজান যশশ্বী। টপ অর্ডারে বাকি চার ব্যাটসম্যানের মধ্যে দিব্যনাশ সাক্সেনা ১৪, তিলক ভর্মা ১ ও অধিনায়ক প্রিয়ম গর্গ ৫ রান করেন। উইকেটকিপার ধ্রুব জুরেল ১৫ রান করেন।
A warm ovation for Atharva Ankolekar after his crucial knock 👏 #U19CWC | #INDvAUS | #FutureStars pic.twitter.com/mxhrjdMKWY
— Cricket World Cup (@cricketworldcup) January 28, 2020
অঙ্কোলেকরে ব্যাটে ম্যাচে ফিরল ভারত
একের পর উইকেট হারিয়ে ভারতের অনূর্ধ্ব-১৯ জুনিয়র দল চাপে পড়লেও অথর্ব অঙ্কোলেকর ৫৪ বলে ৫৫ রান করেন। ইনিংস সাজানো ৫টি চার ও ১টি ছয় দিয়ে। নিচের দিকে রবি বিষ্ণোই ৩১ বলে ৩০ রান হাঁকিয়ে দলকে দুশের গণ্ডি পার করান।
View this post on InstagramA post shared by Team India (@indiancricketteam) on
নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ভারত ২৩৩ রান গড়ে। ম্যাচ জিততে অস্ট্রেলিয়াকে ২৩৪ রান করতে হবে। এই রানের পুঁজি নিয়ে কার্তিক ত্যাগি, আকাশ সিং, রবি বিষ্ণোই অজিদের ব্যাটিং পার্টনারশিপে ধস নামিয়ে ম্যাচ জিততে পারে কিনা, সেটাই এখন দেখার।
An absolute gem of an innings from Atharva Ankoleka 👏
— Cricket World Cup (@cricketworldcup) January 28, 2020
India set Australia 234 for victory, how do you see the first quarter-final going?#U19CWC | #INDvAUS | #FutureStars pic.twitter.com/GMiJIHlbzK
View this post on InstagramA post shared by The Bharat Army (@thebharatarmy) on