আইসিসি বিশ্বকাপ ২০১৯, টুর্নামেন্টের সেরা কে হবেন - যুক্তি-সহ শেন ওয়ার্নের ভবিষ্যদ্বাণী

আইসিসি বিশ্বকাপ শুরু হতে এখনও বেশ কিছুটা দেরি আছে। কিন্তু, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কে হবেন, তা এখনই ভবিষ্যদ্বাণী করে দিলেন শেন ওয়ার্ন। তাঁর মতে এক বছর নির্বাসিত থাকা অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারই বিশ্বকাপের সেরা হবেন।

ব্রিটিশ টেলিগ্রাফ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন ২০০৩ সালে তিনিও ১২ মাস নির্বাসিত ছিলেন। তাই তিনি জানেন এতদিন মাঠের বাইরে থাকলে ক্রিকেটারদের খিদে কতটা বেড়ে যায়। ওয়ার্ন জানিয়েছেন, নির্বাসনের পরের চার বছরই তাঁর কেরিয়ারের সেরা সময় ছিল। জানিয়েছেন, শরীরে ও মনে একেবারে তাজা হয়ে মাঠে ফিরেছিলেন। খেলতে গিয়ে অদ্ভুত উত্তেজনা অনুভব করেছিলেন।

ওয়ার্ন মনে করছেন স্মিথ ও ওয়ার্নারও আরও ভাল ক্রিকেটার হয়ে ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে। তবে প্রথম কয়েকটি ম্যাচ দুজনেই স্নায়ুর চাপে ভুগতে পারেন। আস্তে আস্তে ফের মানিয়ে নেবেন সর্বোচ্চ পর্যায়ে। এবং তাঁদের জন্যই এইবারের বিশ্বকাপে তিনি বাজি ধরছেন নিজের দেশের উপরেই।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, March 11, 2019, 20:09 [IST]
Other articles published on Mar 11, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+