
অস্ট্রেলিয়া সামনে লজ্জার হার ভারতের। ২৫৫ রানের পুঁজি নিয়ে লড়াই নেমে বলে দাগ কাটতে ব্যর্থ ভারত। কোহলির স্বাদের বোলিং এদিন একবারে ফেল করে। শামি থেকে বুমরাহ-শার্দুল, কুলদীপ, জাদেজা প্রত্যেকই উইকেট পেতে ব্যর্থ হয়েছেন। ফলে ২৫৬ রান তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে ৩৮ ওভারের মধ্যে কোনও উইকেট না হারিয়ে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া।
সৌজন্যে ওয়ার্নার-ফিঞ্চের ২৫৮ রানের পার্টনারশিপ। ফিঞ্চ ১১০ ও ওয়ার্নার ১২৮ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।ওয়ার্নারের ইনিংস সাজানো ১৭টি চার ও ৩টি ছয় দিয়ে। এটি ওয়ার্নারের ১৮তম ওডিআই সেঞ্চুরি।
রান তাড়া করতে নেমে এটি অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানের পার্টনারশিপ। মুম্বই ব্যাটে -বলে সব বিভাগেই ভারতকে ধরাশায়ী করে ৩ ম্যাচের ওডিআই সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। এদিন টস জিতে ভারতকে ব্যাটিং আমন্ত্রণ করেন ফিঞ্চ। এরপর কামিন্স-স্টার্ক-রিচার্ডসনরা ভারতীয় দলকে ২৫৫ রানে অলআউট করে। শুক্রবার রাজকোটে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ভারত-অস্ট্রেলিয়া।
That's it! Australia have recorded their biggest win over India EVER! Incredible performance
— cricket.com.au (@cricketcomau) January 14, 2020
SCORES: https://t.co/J8WD0geFkm #INDvAUS pic.twitter.com/Poqrimp4DW
View this post on InstagramA record partnership for @davidwarner31 and @aaronfinch5. #INDvAUS
A post shared by Fox Cricket (@foxcricket) on
প্রসঙ্গত এটি ওডিআইয়ে অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বোচ্চ রানের পার্টনারশিপ
২০১৭ সালে অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে ট্রাভিস হেড-ওয়ার্নার জুটি ২৮৪ রান তোলে।
২০১৫ সালে পারথে স্মিথ-ওয়ার্নার জুটি ২৬০ রান তোলে।
মুম্বইয়ে এদিন ওয়ার্নার-ফিঞ্চ জুটি ২৫৮ রান তুলল
অন্যদিকে মুম্বইয়ে এটি ভারতের টানা তৃতীয় ওডিআই হার।
উল্লেখ্য এদিন ১২৮ রান হাঁকানোর সুবাদে ওডিআইয়ে অস্ট্রেলিয়ানদের মধ্যে দ্রুততম ক্রিকেটার হিসেবে ৫০০০ রানের গণ্ডি ছুঁলেন ওয়ার্নার। ১১৫ ইনিংস খেলে ওয়ার্নার এই কীর্তি গড়লেন। আন্তর্জাতিক ক্রিকেট অজি বাঁ-হাতি এই দ্রুততম পাঁচ হাজার ওডিআই রান হাঁকানোর তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। ১০১ ইনিংসে ৫ হাজার রান হাঁকিয়ে শীর্ষস্থানে দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা।
An unbeaten 258-run partnership between David Warner and Aaron Finch takes Australia to a 10-wicket victory in Mumbai!#OneFamily #CricketMeriJaan #INDvAUS @BCCI pic.twitter.com/Rvz0uRPTNj
— Mumbai Indians (@mipaltan) January 14, 2020