বিরাটের মুশকিল আসান রাহুল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দল ঘোষণার আগে নজরে লোকেশ-হার্দিক

ভারতীয় দলে বিরাট কোহলির মুশকিল আসান এখন লোকেশ রাহুল। টপ অর্ডারে ওপেনিং কিংবা তিন নম্বর, প্রয়োজনে নিচে নেমে গিয়ে পাঁচে ফিনিশারের দায়িত্ব নিচ্ছেন রাহুল। সঙ্গে কিপিংয়ে ভরসা দিচ্ছেন। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে রাহুল এখন সীমিত ওভারে কোহলির পছন্দের ক্রিকেটার।

নীল জার্সিতে ভরসা দিচ্ছেন রাহুল

নীল জার্সিতে ভরসা দিচ্ছেন রাহুল

নীল জার্সিতে টি-টোয়েন্টি ও ওডিআই ফর্ম্যাটে ধারাবাহিকতা দেখাচ্ছেন। এই পারফর্ম্যান্স ভর করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সুযোগ পাবেন কি? রবিবার কিউয়ি সফরের জন্য় ওডিআই ও টেস্ট দল ঘোষণার আগে ফোকাসে লোকেশ রাহুল।টি-টোয়েন্টি ও ওডিআই ধরলে শেষ ছয় ম্যাচে লোকেশ রাহুল ১০২, ৭৭, ৪৫,৫৪, ৪৭ ও ৮০ রান করেন।

রবিবার কিউয়ি সফরের ওডিআই ও টেস্ট দল ঘোষণা

রবিবার কিউয়ি সফরের ওডিআই ও টেস্ট দল ঘোষণা

বেঙ্গালুরুতে রবিবার সিরিজ ফয়সলার ফাইনাল ওডিআই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচের পাশাপাশি আলোচনায় দল ঘোষণা। রবিবার বেঙ্গালুরুতে দল ঘোষণা হতে পারে। সীমিত ওভারে ধারাবাহিকতা দেখানোর পর এবার দেশের হয়ে লাল-বলের ক্রিকেটে ঢুকে পড়তে পারেন রাহুল। ২০১৯ এর শুরুতে অস্ট্রেলিয়া সফরে খেলেছিলেন। এরপর ওয়েস্ট ইন্ডিজের সফরে টেস্ট সিরিজে ব্যাটে রান পাননি। যারপর টেস্ট দল থেকে বাদ পড়েন। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

একনজরে রাহুলের শেষ কয়েক টেস্ট ইনিংসের রান

একনজরে রাহুলের শেষ কয়েক টেস্ট ইনিংসের রান

৬, ১৩, ৩৮, ৪৪,৯, ,২, ৪৪, ২,৩৩,৪,০, ১৪৯। ২০১৮ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, ২০১৮-১৯ অ্যাওয়ে সিরিজে অস্ট্রেলিয়া ও ২০১৯ সালে ক্যারিবিয়ান সফরে টেস্ট ফর্ম্যাটে রাহুল ধারাবাহিকতা দেখাতে পারেননি।

ফোকাসে হার্দিক পান্ডিয়া

ফোকাসে হার্দিক পান্ডিয়া

ফিটনেসে উত্তীর্ণ না হতে পারায় নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজ হার্দিক সুযোগ পাননি। এবার ওডিআই ও টেস্ট স্কোয়াডে নিজের জায়গা ফিরে পান কিনা, সেটাই এখন দেখার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, January 18, 2020, 17:10 [IST]
Other articles published on Jan 18, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+