|
ওপেনিংয়ে রোহিত-রাহুল
ব্যাটে দারুণ ছন্দে রয়েছেন। ওপেনিং থেকে মিডল অর্ডার, ফিনিশার, একাধিক পজিশনে নিজেকে মানিয়ে নিয়েছেন রাহুল। এবার ধাওয়ানের চোটের কারণে মিডল অর্ডার থেকে ফের তাঁকে ওপেনিংয়ে উঠে আসতে হবে। ইংল্যান্ডের মাটিতে শেষবার বিশ্বকাপে সেমিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিত-রাহুলই ওপেনিংয়ে ছিলেন।
|
মিডল অর্ডার
তিনে বিরাট থাকবেন। বিরাটের পর চারে শ্রেয়স আইয়ার। দুই ক্রিকেটারই দারুণ ছন্দে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্লু-জার্সিতে শেষ টি-টোয়েন্টি লড়াইয়ে কোহলি ২৯ বলে ৭০ রান হাঁকিয়েছিলেন।
|
পাঁচে মনীশ না ঋষভ
পাঁচে সম্ভবত মনীশ পান্ডে। মনীশ অভিজ্ঞ ক্রিকেটার। অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপকে মাথায় রেখে এখন থেকে মিডল অর্ডারে ফিনিশার হিসেবে একাধিক বিকল্প তৈরি রাখতে চাইবে ম্যানেজমেন্ট। বিরাট আগেই পরিষ্কার করেছেন উইকেট কিপার হিসেবে এখন দলে কোনও পরিবর্তনের ভাবনা নেই। সেক্ষেত্রে লোকেশ রাহুলের উপর বিরাট আস্থা রাখলে, সিরিজে বাড়তি একজন ব্যাটমস্যান খেলাতে চাইবে ভারত। তখন পন্থের চেয়ে মনীশই এগিয়ে থাকবেন।

পেস ব্রিগেড
এরপর পেস ব্রিগেডে শামি, বুমরাহ ও নভদীপ সাইনি খেলবেন। ত্রয়ী পেস আক্রমণের পাশাপাশি অলরআউন্ডার হিসেবে শিবম দুবে খেলতে পারেন।
|
দুই স্পিনার
দুই স্পিনার হিসেবে কুলদীপ ও ওয়াশিংটন সুন্দর প্রথম একাদশে জায়গা করে নিতে পারেন।


Click it and Unblock the Notifications



















