
ডি ওয়াই পাতিল টি-২০ টুর্নামেন্ট
এই মুহূর্তে ১৬তম ডি ওয়াই পাতিল ক্রিকেট টুর্নামেন্ট চলছে। ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত টি-২০ ক্রিকেটের এই টুর্নামেন্ট চলেবে। চোট সারিয়ে প্রত্যাবর্তনের পর তিন ক্রিকেটার এই টুর্নামেন্টে খেলছেন।

কোন তিন ক্রিকেটারের উপর চোখ
চোট সারানোর পর এই মুহূর্তে এই টুর্নামেন্টে হার্দিক পান্ডিয়া খেলছেন। সেই সঙ্গে শিখর ধাওয়ান খেলছেন, আর ভুবনেশ্বর কুমার খেলছেন।

এই তিন ক্রিকেটার শেষবার দেশের হয়ে কবে খেলেছেন
তিন ক্রিকেটারই চোট সারিয়ে ফিরেছেন। ২০১৯ সালে পিঠের চোট পান হার্দিক। তারপর তাঁর পিঠের অস্ত্রোপচার হয়। ইংল্যান্ডে অস্ত্রোপচারের পর রিহ্যাব হয়েছে।
দেশের জার্সিতে হার্দিকের এখনও অবশ্য ক্রিকেটে ফেরা হয়নি। অন্যদিকে শিখর ধাওয়ান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে চলতি বছরের জানুয়ারিতে শেষ ম্যাচ খেলেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পাওয়ায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ থেকে ছিটকে যান ধাওয়ান।

নির্বাচক প্রসাদ কী বললেন
প্রাক্তনি হতে চলা নির্বাচক প্রধান এম এস কে প্রসাদ ডিওয়াই পাতিল টি-২০ টুর্নামেন্টে ম্যাচ দেখতে এসে বলেন, 'শিখর, ভুবি, হার্দিকরা কেমন খেলছে দেখতে এসেছি। ওদের নিজ নিজ পারফর্ম্যান্স ভালোই। চোটের পর ওরা ধীরে ধীরে ক্রিকেটে ফিরছে দেখে ভালো লাগছে।'

তিন ক্রিকেটার কী দক্ষিণ আফ্রিকা সিরিজে থাকবে
তিন ক্রিকেটারের প্রত্যাবর্তনে প্রসাদ খুশি হওয়ার কথা জানিয়েছেন, সেক্ষেত্রে ধরে নেওয়া যায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে তিন ক্রিকেটার সম্ভবত জায়গা পেতে চলেছেন।
তবে প্রাক্তনি হতে চলা নির্বাচক প্রধান প্রসাদ ও তাঁর টিম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ভারতীয় দল নির্বাচন করতে পারবেন কিনা, সেই নিয়ে অবশ্য তিনি প্রতিক্রিয়া এড়িয়ে গিয়েছেন।


Click it and Unblock the Notifications




















