
দক্ষিণ আফ্রিকার টোটাল
থিরুবনন্তপুরমে আগে ব্যাট করে ৩০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন ক্রুনাল পাণ্ডিয়া ও দীপক চাহার।

ভারতের জবাব
২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ ওভারের মধ্যে ২৫ রানে ৩ উইকেট হারায় ভারতীয় এ দল। পরপর সাজঘরে ফেরেন ঋতুরাজ গায়েকোয়াড় (১), রিকি ভুঁই (০) ও ক্রুনাল পাণ্ডিয়া। এরপর ইশান কিষাণের সঙ্গে জুটি বেঁধে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যায় অধিনায়ক মণীশ পাণ্ডে। কিষাণ ৪১ বলে ৪০ রান করে আউট হওয়ার পর ক্রিজে আসেন নীতীশ রানা। তিনিও ১৩ রানের বেশি করতে পারেননি।

মণীশ-দুবে
নীতীশ রানা আউট হওয়ার পর ব্যাট করতে নামা শিবম দুবে অধিনায়ক মণীশ পাণ্ডের সঙ্গে জুটি বেঁধে ভারতীয় এ দলকে জয়ের দোড়গোড়ায় টেনে নিয়ে যান। ৮১ রান করেন মণীশ। ৪৫ রান করে অপরাজিত থাকেন শিবম। ২৭.৫ বলে ৬ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

সিরিজ জয়
এই ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতল ভারতীয় এ দল।


Click it and Unblock the Notifications



















