ভারত বনাম নিউজিল্যান্ড: কিউয়িদের ব্যাটিং ঝড়, কোহলিদের সামনে পাহাড় প্রমাণ রানের চাপ

ஒரு புகைப்படத்தால் ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்ட பாண்டியா- வீடியோ

অকল্যান্ডে ভারতকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে নিল নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে কিউয়িরা ২০৩ রান তুলেছে। ম্যাচ জিততে বিরাটদের টার্গেট ২০৪ রান। কিউয়ি বোলিং আক্রমণের বিরুদ্ধে বিরাট-রোহিত-রাহুলরা এই রান তুলতে পারে কিনা,সেটাই এখন দেখার।

এদিন টস জিতে বোলিং নিলেও ভারতীয় দল বল হাতে প্রত্যাশা পূরণ করতে পারেনি। সফরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের স্বাদের পেস আক্রমণে শামি-বুমরাহ ও শার্দুল ঠাকুর, প্রত্যেকেই রান খরচ করেছেন। শামি ৪ ওভারে কোনও উইকেট না নিয়ে ৫৫ রান করেন। শার্দুল ৩ ওভারে ৪৪ রান খরচ করে একটি উইকেট পেয়েছেন। যেখানে জসপ্রীত বুমরাহ আঁটোসাঁটো বোলিং করে ৩১ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন।

নিউজিল্যান্ডের হয়ে কলিন মুনরো, কেন উইলিয়ামসন ও টস টেলার হাফ সেঞ্চুরি করেছেন। তিন ব্যাটসম্যানের ধুঁয়াধার ইনিংস ভর করে কিউয়িরা দুশো রানের গণ্ডি পার করে। ৪২ বলে মুনরো ৫৯ রান করেন। ৬টি চার ও ২টি ছয়ে ইনিংস সাজান মুুনরো।

অন্যদিকে কেন উইলিয়ামসন ২৬ বলে ৫১ ও টস টেলার ২৭ বলে ৫৪ রানে অপরাজিত থেকে দলকে ২০৩ রানে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, January 24, 2020, 14:28 [IST]
Other articles published on Jan 24, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+