চিন্নাস্বামীতে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিরাট-রোহিতদের ম্যাচ ও সিরিজ জয়ের দিনে দক্ষিণ আফ্রিকার মাটিতে জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অভিযান শুরু করল ভারত। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ব্লু-ব্রিগেড ৯০ রানে ম্যাচ জেতে।
শ্রীলঙ্কার জুনিয়র দল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলে ভারত শুরুতে ব্য়াটিং করে। ভারতের হয়ে ওপেনার জশশ্বী জয়সওয়াল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্যাট হাতে নজর কাড়লেন। ওপেনিংয়ে ৭৪ বলে জশশ্বী ৫৯ রান হাঁকান। ৮টি চারের সাহায্য ইনিংস সাজান বাঁ-হাতি।
অপর ওপেনার দিব্যানস সাক্সেনা ২৩ রান হাঁকিয়ে আউট হন। ব্লু-ব্রিগেড অধিনায়ক প্রিয়ম গর্গ এদিন ৫৬ রান করেন। ২টি বাউন্ডারি হাঁকিয়ে এদিন নিয়ন্ত্রিত ইনিংস সাাজান গর্গ। তিনে তিলক ভার্মা ৪ রানের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া করেন।
India Under 19 kick off #U19CWC campaign with a 90-run win over Sri Lanka Under 19. 👏👏
— BCCI (@BCCI) January 19, 2020
Report 👉👉https://t.co/rWHJJun7fy#INDvSL pic.twitter.com/pRPv3KrFh1
টপ অর্ডারের এই ব্যাটিং পারফর্ম্যান্সে ভর করে ৪ উইকেট হারিয়ে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল ২৯৭ রান তোলে। জবাবে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলকে ভারত ২০৭ রানে অলআউট করে। বিশ্বকাপের অভিযান ম্যাচে ভারত ৯০ রানে জয় পায়।
বল হাতে আকাশ সিং, সিদ্ধেষ ভির, রবি বিষ্ণু ২টি করে উইকেট নেন। বাকিদের মধ্য়ে জশশ্বী, কার্তিক, সুশান্ত ১টি করে উইকেট পেয়েছেন।