মেলবোর্নে শক্ত ব্যাটিং ভিত গড়ছে ভারত, অভিষেকেই জাত চেনালেন ময়াঙ্ক

মেলবোর্ন টেস্টে দুই ওপেনারকে বদলে ফেলেও খুব বেশি লাভ হয়নি। মিডল অর্ডার থেকে হনুমা বিহারীকে ওপেন করালেও তিনি প্রথম ইনিংসে দাঁড়াতে পারলেন না। করলেন মাত্র ৮ রান। তবে টেস্ট অভিষেকেই জাত চেনালেন আর এক টেস্ট ওপেনার ময়াঙ্ক আগরওয়াল। করলেন অনবদ্য ৭৬ রান।

এদিন ভারত অধিনায়ক বিরাট কোহলি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। চেতেশ্বর পূজারা ৬৮ ও বিরাট কোহলি দিনের শেষে ৪৭ রানে অপরাজিত রয়েছেন। ভারত ২ উইকেট হারিয়ে দিনের শেষে ২১৫ রান তুলেছে।

ঘরোয়া ক্রিকেটে অনবদ্য ব্যাটিং করা ময়াঙ্ক ভালো খেলবেন তা অনেকেই আন্দাজ করেছিলেন। তবে অভিষেকেই অনবদ্য ব্যাটিংয়ে চমকে দেবেন অস্ট্রেলিয়ার উইকেটে, তা অনেকেই ভাবেননি। তবে ময়াঙ্ক অভিষেক ইনিংসে অন্তত নিজেকে প্রমাণ করলেন। যেভাবে খেললেন তাতে ওপেনারের সমস্যা মিটতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে পূজারা ফের একটি শতরানের দিকে এগোচ্ছেন। কোহলিও অসাধারণ ব্যাটিংয়ে ফের বড় রানের লক্ষ্যে সাবলীলভাবে এগোচ্ছেন। এরপরে রয়েছেন অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা, ঋষভ পন্থরা। ফলে মেলবোর্ডে বড় রানের পথেই এগোচ্ছে ভারত।

এদিন অস্ট্রেলিয়ার হয়ে প্য়াট কামিন্সই ২টি উইকেট নিয়েছেন। জস হ্যাজেলউড, নাথান লায়ন, মিচেল স্টার্করা উইকেট তুলতে পারেননি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, December 26, 2018, 13:32 [IST]
Other articles published on Dec 26, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+