আগামী বছর কোন বিশেষ ক্রিকেট বিশ্বকাপে অংশ নিচ্ছে ভারত, জেনে নিন

আগামী বছর সৌদি আরবে হবে বধিরদের ক্রিকেট বিশ্বকাপে। সেই টুর্নামেন্টে ভারতীয় দল অংশ নিতে চলেছে বলে ডেফ-ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের তরফে জানানো হয়েছে। এ ব্যাপারে ভারত তাদের আমন্ত্রণ পত্র গ্রহণ করায় খুশিও হয়েছে ডিআইসিসি।

এখনও পর্যন্ত যা খবর, ২০২১-এর ১৯ অক্টোবর থেকে সৌদি আরবে শুরু হবে এই বিশ্বকাপ। ওয়ান ডে ফর্ম্যাটে ২৯ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ইন্ডিয়ান ডেফ ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওই বিশ্বকাপে ভারতের তরফে দল পাঠানো হয়েছে। ডেফ-ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের তরফে এ সংক্রান্ত আমন্ত্রণ পত্র পেয়ে খুশি হয়েছে ইন্ডিয়ান ডেফ ক্রিকেট অ্যাসোসিয়েশন বা আইডিসিএ।

উল্লেখ্য, ডেফ-ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে একমাত্র নথিভূক্ত সংগঠন ইন্ডিয়ান ডেফ ক্রিকেট অ্যাসোসিয়েশন। ভারত এবং দেশের বাইরে বধির ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্ট আয়োজন করে আইডিসিএ। তাতে এই বিশেষ চাহিদা সম্পন্ন ক্রিকেটারদের মনোবল এবং আগ্রহ আরও বৃদ্ধি পায় বলে দাবি। তাই এই ভারতীয় সংস্থাকে যথার্থ স্বীকৃতি দিতে বিসিসিআই-এর কাছে আবেদন জানিয়েছে ডেফ-ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা ডিআইসিসি। ইন্ডিয়ান ডেফ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আর্থিক সাহায্যের জন্যও বিসিসিআই-এর কাছে দরবার করা হয়েছে। বিসিসিআই এই কর্তব্য পালন করবে বলেই আশাবাদী ডিআইসিসি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, June 9, 2020, 22:42 [IST]
Other articles published on Jun 9, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+