নতুন বছরে সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় ক্রিকেটার করুন নায়ার। দীর্ঘদিনের বান্ধবী সানায়া তাঙ্কারিওয়ালার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন করুন।
ভারতীয় ক্রিকেটমহল ও ফ্যানেরা সোশ্যাল মিডিয়ায় নায়ারকে শুভেচ্ছা জানিয়েছে। উদয়পুরে বিয়ের পিঁড়িতে বসেন করুন নায়ার। বিয়ের অনু্ষ্ঠানে শ্রেয়স আইয়ার, শার্দুল ঠাকুর, বরুন অ্যারন, অজিঙ্ক রাহানেরা উপস্থিত ছিলেন।
View this post on InstagramA post shared by Ajju Radz FC💓 (@ajinkya_radhika_love_birds) on
উল্লেখ্য ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে করুন নায়ারের ৩০০ রান হাঁকানোর কীর্তি রয়েছে। বীরেন্দ্র সেহওয়াগের পর ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে করুন টেস্টে দ্বিশতরান হাঁকান।
উল্লেখ্য নায়ার ভারতের প্রথম ব্যাটসম্যান যিনি কেরিয়ারের প্রথম শতরানটি তিনশোতে রূপান্তরিত করতে পেরেছিলেন। ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টে ৩০৩ রানে অপরাজিত ছিলেন নায়ার। ম্যাচে ৩৮১ বল খেলে নায়াদের ইনিংস ৩২টি চার ও ৪টি ছয় দিয়ে সাজানো ছিল।
দেশের হয়ে এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সেভাবে নিজের জায়গা পাকা করে উঠতে পারেননি করুন। নায়ার ভারতের হয়ে ৬টি টেস্ট ও ২টি ওডিআই ম্যাচ খেলেছেন। আইপিএলে এখনও পর্যন্ত নায়ার ৬৯ ম্যাচ খেলেছেন।