আইসিসি এলিট প্যানেলের অন্তর্গত সবচেয়ে কম বয়সী আম্পায়ার হলেন ভারতের নীতীন মেনন। ইংল্যান্ডের নাইজেল লং-কে হারিয়ে নতুন নজির স্থাপন করলেন ৩৬ বছরের ভারতীয় আম্পায়ার। ২০২০-২০২১ ক্রিকেট মরশুমের জন্য আম্পায়ার নীতীন মেননকে এলিট প্যানেলের অন্তর্ভূক্ত করেছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।
এর আগে ভারতের থেকে আইসিসি-র এই সম্মানীয় প্যানেলে অন্তর্ভূক্ত হয়েছিলেন শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন ও সুন্দরম রবি। দেশের তৃতীয় ব্যক্তি হিসেবে ওই প্যানেলে প্রবেশ করলেন নীতীন মেনন। ৩৬ বছরের এই ভারতীয় আম্পায়ার ইতিমধ্যে তিনটি টেস্ট, ২৪টি ওয়ান ডে এবং ১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলিয়েছেন নীতীন। ২২ বছর বয়সে তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। ২৩ বছর বয়সে বিসিসিআই-এর সিনিয়র আম্পায়র পদে নিযুক্ত হন নীতীন মেনন।
ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্তভাবে নিজের দায়িত্ব পালন করা নীতীন মেননকে এলিট প্যানেলের জন্য নির্বাচিত করেন আইসিসি-এর এলিট প্যানেল। সেই প্যানেলে আইসিসি-এর জেনারেল ম্যানেজার (ক্রিকেট) জিওফ আলারডাইস, প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকর সঞ্জয় মঞ্জরেকর, ম্যাচ রেফারি রঞ্জন মধুগলে, প্রাক্তন ক্রিকেটার ডেভিড বুন। তাঁদের ধন্যবাদ জানিয়েছেন নীতীন মেনন।
নীতীন জানিয়েছেন, তাঁর বাবা নরেন্দ্র মেনন প্রাক্তন আন্তর্জাতিক আম্পায়ার। ২০০৬ সালে আম্পায়ার নির্বাচনের জন্য পরীক্ষা নেয় বিসিসিআই। বাবার কথাতেই তিনি সেই পরীক্ষায় বসেছিলেন বলে জানিয়েছেন নীতীন মেনন। সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। শৈশব থেকে ভারতীয় দলের ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখলেও আম্পায়ার হয়েও তিনি নিজের কাজ নিয়ে খুশি বলে জানিয়েছেন মেনন।
করোনা সংকটের মাঝে ক্রিকেটে ফেরার আগে কেন মনোবিদের কাছে যাচ্ছেন ব্রড