সূত্রের খবর, আগামী ১৩ মার্চ থেকে আসন্ন আইপিএল ২০১৯ মরসুমের প্রস্তুতি শিবির শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। অনুশীলন করার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠ ব্যবহার হবে বলে জানা গিয়েছে। এবারের আইপিএল-এ কলকাতার প্রথম ম্যাচ ২৪ মার্চ ইডেন গার্ডেন্সে, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।
ওই ম্যাচের আগে দল ইডেনেও অনুশীলন করবে। এবারেও কলকাতার আইপিএল দলের নেতৃত্বে রয়েছেন দীনেশ কার্তিক। প্রধান কোচ জ্যাক কালিস। সহকারি কোচ সাইমন ক্যাটিচ ও মেন্টর অভিষেক নায়ার। এছাড়া বিভিন্ন ওঙ্কার সালভি, কার্ল ক্রো ও অ্যান্ড্রু লিপাস রয়েছেন যথাক্রমে বোলিং কোচ, স্পিন বোলিং কোচ ও ফিজিও-এর ভূমিকায়।
The team behind the team! #KKRHaiTaiyaar @KKRiders pic.twitter.com/KNfVn4gxvy
— Venky Mysore (@VenkyMysore) March 9, 2019
২০১৪ সালের পর থেকে আর আইপিএল ট্রফি জেতা হয়নি কেকেআর-এর। গত তিন মরসুমে প্লেঅফে উঠেও ছিটকে যেতে হয়েছে। এবার সেি বাধা কাটাতে তৎপড় নাইটরা।
কেকেআর স্কোয়াড - দীনেশ কার্তিক, রবিন উথাপ্পা, ক্রিস লিন, আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, শুভমান গিল, প্রসিদ্ধ কৃষ্ণ, শিবম মাভি, নীতিশ রানা, কমলেশ নাগরাকোটি, রিঙ্কু সিং, কুলদীপ যাদব, পিযুষ চাওলা, কার্লোস ব্রেথওয়েট, লোকি ফার্গুসন, আনরিখ নর্তজে, নিখিল নায়েক, হ্যারি গার্নি, পৃথ্বী রাজ ইয়ারা, জো ডেনলি, শ্রীকান্ত মুন্ধে।