
আইপিএল-এ ওয়ার্ন ও পন্টিং
আইপিএল-২০১৯-এ ওয়ার্ন ও পন্টিং দুজনকেই দেখা যাওয়ার কথা, তবে একই দলে নয়, দুজনেই ভিন্ন ভূমিকায় যুক্ত রয়েছেন দুই ভিন্ন দলে। রাজস্থান রয়্যালস-এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার হয়েছেন ওয়ার্ন, আর দিল্লি ক্যাপিটালস-এর কোচ রিকি পন্টিং। দুই অবশ্য আইপিএল-এর শুরুর বছরগুলিতে খেলেওছিলেন।

পন্টিং-এর সাম্প্রতিক নিয়োগ
আইপিএল-এ দিল্লি দলের কোচিং-এর দায়িত্বর পাশাপাশি সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে বিশ্বকাপে পন্টিং তাদের জাতীয় দলের সঙ্গে ব্য়াটিং কোচ তথা মেন্টর হিসেবে যুক্ত থাকবেন।

ওয়ার্নের আপত্তি
এই বিষয়টি নিয়েই ওয়ার্ন আইপিএল-এ পন্টিং-এর কোচিং করানো নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ করেছেন। তাঁর যুক্তি ভারতের জাতীয় দলের কোচ - এই কারণে রবি শাস্ত্রীকে আইপিএল-এ যুক্ত হতে বাধা দেয় বিসিসিআই, তাহলে পন্টিং ছাড় দেওয়া হবে কেন? তিনিও রবি শাস্ত্রীর মতোই জাতীয় দলের সঙ্গে যুক্ত রয়েছেন।

বঞ্চিত কার্স্টেনও
এর আগে বিসিসিআই একই কারণে মহিলা দলের কোচ হিসেবে গ্যারি কার্স্টেনকে পেয়েও নিয়োগ করেনি। গ্যারি আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের সঙ্গে যুক্ত আছেন। মহিলা দলের দায়িত্ব নেওয়ার পাশাপাশি তিনি সেই কাজ চালিয়ে যেতে চেয়েছিলেন। এই কারণেই বিসিসিআই তাঁকে কোচ করেনি।


Click it and Unblock the Notifications



















