সুনীল পেরেছেন, পারবেন কি বিরাট - আরসিবি শিবিরে ফুটবল-ক্রিকেট মিশে একাকার! দেখুন ভিডিও

দুজনেই ভারত অধিনায়ক, একজন জাতীয় ফুটবল দলের আবার একজন ক্রিকেটের। সেই সঙ্গে আবার দুজনেই বেঙ্গালুরুর ক্লাব দলের অধিনায়কও। মঙ্গলবার, বেঙ্গালুরুর মাঠে হঠাতই ফুটবল ক্রিকেট মিলেমিশে গেল। এফসি গোয়া-কে হারিয়ে বেঙ্গালুরু এফসিকে আইএসএল চ্যাম্পিয়ন করার পরই হঠাৎ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলিদের শিবিরে পা পড়ে সুনীল ছেত্রির।

কোহলিদের সঙ্গে বেশ খানিকক্ষণ ঘাম ঝড়াতে দেখা যায় বিএফসি তথা ভারতের ফুটবল অধিনায়ককে। বিরাট কোহলি তাঁর আরসিবি দলের সদস্যদের সঙ্গে সুনীলের পরিচয়ও করিয়ে দেন।

ঘটনাচক্রে যে এফসি গোয়াকে পরাজিত করে বেঙ্গালুরুর দলকে চ্যাম্পিয়ন করেছেন সুনীল, সেই দলের মালিকানার অংশীদার বিরাট কোহলিও। সেই নিয়ে তাঁদের মধ্যে কোনও কথা হয়েছে কি না তা জানা যায়নি। তবে পরে তাঁদের শিবিরে আসার জন্য সুনীলকে ধন্যবাদ জানান কোহলি। সুনীল ছেত্রিও আসন্ন আইপিএল মরসুমের জন্য কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন।

সদ্য বেঙ্গালুরু এফসি-কে আইএসএল চ্যাম্পিয়ন করেছেন সুনীল। এবার তাঁর শুভেচ্ছা নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্সকে বিরাট আইপিএল জেতাতে পারেন কি না সেটাই দেখার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, March 20, 2019, 16:42 [IST]
Other articles published on Mar 20, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+