কবে হবে আইপিএল, নতুন সম্ভাবনা সম্পর্কে জেনে নিন

করোনার কারণে স্থগিত আইপিএল। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০০০ ছাপিয়ে এখন ১২০০ পার করেছে। মৃত্যুর সংখ্যা ৩২। এই পরিস্থিতিতে দেশে আইপিএল অসম্ভব বোঝাই যাচ্ছে। করোনা সংকটে জাতীয় বিপর্যয় মোকাবিলাই এখন দেশের প্রথম লক্ষ্য। এই পরিস্থিতিতে কবে হতে পারে আইপিএল। সম্ভবনা কী বলেছে দেখা নেওয়া যাক।

বোর্ডের এক কর্তা জানিয়েছেন,'নাগরিকদের সুরক্ষা সবার আগে। সেকারণে এই মুহূর্ত কোনওভাবেই আইপিএল হচ্ছে না। তবে বোর্ডের হাতে একাধিক সম্ভাবনা রয়েছে।

সম্ভাবনা ১

সম্ভাবনা ১

করোনা আটকাতে এখন ২১ দিনের লকডাউন চলছে। পরবর্তী সময়ে আরও ২৮দিনের লকডাউনের পথে হাঁটতে পারে প্রশাসন। এরপর ভারত করোনা সংক্রমণমুক্ত হতে পারে কিনা সেটাই এখন পরীক্ষার। সেক্ষেত্রে এবছর জুলাই-অগাস্টের উইন্ডোতে আইপিএল হতে পারে।

সম্ভাবনা ২

সম্ভাবনা ২

বোর্ডের অন্দরে অন্য সূত্রে থেকে জানা যাচ্ছে বছর শেষে আইপিএল আয়োজন হতে পারে। করোনার কারণে ইতিমধ্যে ইউরো কাপ, কোপা আমেরিকা, অলিম্পিক ২০২০ স্থগিত হয়ে ২০২১ সালে পিছিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপও পিছিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। ২০২০ সালে ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ শুরুর কথা রয়েছে। এই টুর্নামেন্ট পিছিয়ে গেল, সেই উইন্ডোকে আইপিএল আয়োজন করা হতে পারে।

সম্ভাবনা ৩

সম্ভাবনা ৩

এশিয়া কাপের সময়ের উইন্ডোকে সীমিত দিনে আইপিএল অনুষ্ঠান হতে পারে। এই মুহূর্তে এশিয়া কাপ কোথায় হবে ঠিক নেই। সেপ্টেম্বরে টুর্নামেন্ট পাকিস্তানের মাটিতে হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক সম্পর্কে অবনতি ও নিরাপত্তার অভাব ইস্যুতে ভারত পাকভূমিতে টুর্নামেন্ট খেলবে না বলে জানিয়ে দেয়। এরপরই ভেন্যু পরিবর্তন নিয়ে মার্চের শুরুতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক ছিল। সেই বৈঠক করোনার কারণে স্থগিত হয়। এখনও পর্যন্ত সেপ্টেম্বরে হতে চলা টুর্নামেন্টটির ভেন্যু স্থির নেই। ফলে এশিয়া কাপ স্থগিত হলে সেই সময়ে আইপিএল হওয়ার সম্ভবনা রয়েছে।

সম্ভাবনা ৪

সম্ভাবনা ৪

চতুর্থ সম্ভাবনা হিসেবে বাতিল হতে পারে আইপিএল। ভারতে করোনার প্রভাব কতদিনে ঠিক হবে, ছবিটা এখন আন্দাজ করা মুশকিল। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ রুখতে স্থগিত টুর্নামেন্ট। বোর্ড সিদ্ধান্ত নিলে টুর্নামেন্ট বাতিল করে তা ২০২১ সালে করতে পারে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, March 31, 2020, 15:25 [IST]
Other articles published on Mar 31, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+