
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেরা একাদশ
যশস্বী জয়সওয়াল (ভারত), ইব্রাহিম জারদান (আফগানিস্তান), রবিন্দু রাসান্থা (শ্রীলঙ্কা), মহমুদুল হাসান জয় (বাংলাদেশ), শাহদাত হোসেন (বাংলাদেশ), নিম ইয়ং (ওয়েস্ট ইন্ডিজ), অধিনায়ক তথা উইকেটরক্ষক আকবর আলি (বাংলাদেশ), শফিকুল্লাহ গাফারি (আফগানিস্তান), রবি বিষ্ণোই (ভারত), কার্তিক ত্যাগী (ভারত), জায়দেন সিলেস (ওয়েস্ট ইন্ডিজ), বারোতম অকিল কুমার (কানাডা)।

যশস্বী জয়সওয়াল
দক্ষিণ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ফাইনালে বাংলাদেশের কাছে হেরে যায় ভারত। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হওয়া ভারতেরই বাঁ-হাতি ওপেনার যশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে ৪০০ রান আসে। এই বিশ্বকাপে ৩টি উইকেটও নেন তিনি।

রবি বিষ্ণোই
ভারতীয় স্পিনার রবি বিষ্ণোই দক্ষিণ আফ্রিকায় হওয়া অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৭টি উইকেট নেন। টুর্নামেন্টের ফাইনালে চার উইকেট নিয়ে লো-স্কোরিং ম্যাচও জমিয়ে দিয়েছিলেন তিনি।

কার্তিক ত্যাগী
ভারতীয় ফাস্ট বোলার কার্তিক ত্যাগী অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দারুণ বোলিং করেন। টুর্নামেন্টে তাঁর নামের পাশে ১১টি উইকেট রয়েছে।

সেরা একাদশে নেই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সেরা একাদশের যে তালিকা প্রকাশ করেছে আইসিসি তাতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও পাকিস্তানি ক্রিকেটারদের নাম না থাকায় অবাকই হয়েছে ক্রিকেট বিশ্ব। ব্যক্তিগত পারফরম্যান্সের নিরিখে এই দেশের ক্রিকেটার সেভাবে দাগ কাটতে পারেনি বলেই জানানো হয়েছে।


Click it and Unblock the Notifications




















