ঐতিহাসিক ২০০১ কলকাতা টেস্ট থেকে কী শিক্ষা পেয়েছিল অস্ট্রেলিয়া, জানালেন গিলেসপি

২০০১ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে স্টিভ ওয়া নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অশ্বমেধের ঘোড়া আটকেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় ক্রিকেট দল। সেই ম্যাচ, যাকে ভারতীয় ক্রিকেটের মোড় ঘোরানো ঘটনা বলা হয়ে থাকে, তা নিয়ে এবার মুখ খুললেন ওই অস্ট্রেলিয়া দলের সদস্য তথা প্রাক্তনী জেসন গিলেসপি।

অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়া

অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়া

২০০১ সালে ভারত সফরে এসেছিল স্টিভ ওয়া নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। দুই দলের মধ্যে প্রথম টেস্ট মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচে শোচনীয় হার বরদাস্ত করতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলকে। টানা ১৬ টেস্ট ম্যাচ জেতা অপ্রতিরোধ্য অজি শিবিরের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে ১১ মার্চ থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া।

কলকাতা টেস্টের প্রথম ইনিংস

কলকাতা টেস্টের প্রথম ইনিংস

১৯ বছর আগে হওয়া ইডেন গার্ডেন্সের ওই ঐতিহাসিক টেস্টে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৪৪৫ রান তুলেছিল অস্ট্রেলিয়া। অজি শিবিরের হয়ে সর্বাধিক ১১০ রান করেছিলেন অধিনায়ক স্টিভ ওয়া। ৯৭ রান করেছিলেন ওপেনার ম্যাথু হেডেন। ম্যাচের প্রথম দিনে হ্যাটট্রিক করে বিশ্ব ক্রিকেটে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন ২০ পেরোনো হরভজন সিং। জবাবে প্রথম ইনিংসে মাত্র ১৭১ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক ৫৯ রান করেছিলেন ভিভিএস লক্ষ্মণ।

ফলো অনে ভারত

ফলো অনে ভারত

প্রথম ইনিংসে ২৭৪ রানে পিছিয়ে থাকা ভারতকে দ্বিতীয় ইনিংসে ফলো অন বা ফের ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল অস্ট্রেলিয়া। সেই সিদ্ধান্তকে ক্রিকেট ইতিহাসের অন্যতম ভুল বলে বিবেচনা করা হয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা বেশ ভালো হলেও ২৩২ রানে ওপেনার শিবসুন্দর দাস, সদাগোপান রমেশ, সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়কে হারিয়ে চাপেও পড়ে গিয়েছিল ভারত।

সেরা কামব্যাক

সেরা কামব্যাক

কলকাতা টেস্টের দ্বিতীয় ইনিংসেও নির্ধারিত লক্ষ্যে পৌঁছনোর অনেক আগেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ভারতীয় দলের ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড় যা করে দেখিয়েছিলেন, তাকে 'মাদার অফ অল কামব্যাক' বলে অভিহিত করা হয়। পিছিয়ে থাকা টিম ইন্ডিয়াকে টেনে তোলা শুধু নয়, পঞ্চম উইকেটে ৩৭৬ রানের রেকর্ড পার্টনারশিপ গড়ে ভারতকে চালকের আসনে বসিয়েছিলেন তাঁরা। ২৮১ রানের ম্যারাথন ইনিংস খেলেছিলেন লক্ষ্মণ। ১৮০ রান করেছিলেন রাহুল দ্রাবিড়। ৬৫৭ রানে দ্বিতীয় ইনিংস ডিক্লিয়ার করেছিলেন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। গ্লেন ম্যাকগ্রা, জেসন গিলেসপি, শেন ওয়ার্ন, মাইকেল কাসপরভিচ সহ সেই ইনিংসে মোট ৯ জন বোলারকে ব্যবহার করেছিলেন স্টিভ ওয়া।

ভারতের ঐতিহাসিক জয়

ভারতের ঐতিহাসিক জয়

কলকাতা টেস্টের পঞ্চম দিনে অস্ট্রেলিয়াকে ৩৮৩ রানের লক্ষ্য দিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। কিন্তু ২১২ রানেই অল আউট হয়ে গিয়েছিলেন স্টিভ ওয়া শিবির। ওই ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন অফ স্পিনার হরভজন সিং। ৩ উইকেট নিয়েছিলেন সচিন তেন্ডুলকর।

কী বললেন গিলেসপি

কী বললেন গিলেসপি

কলকাতা এবং তারপরের চেন্নাই টেস্টে হার থেকে অস্ট্রেলিয়া দল বড়সড় শিক্ষা নিয়েছিল বলে জানিয়েছেন সেই দলের অন্যতম সদস্য জেসন গিলেসপি। সেই শিক্ষা তাঁদের ২০০৪-এর ভারত সফরে কাজে এসেছিল বলেও জানিয়েছেন প্রাক্তন অজি ফাস্ট বোলার। সেই সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। গিলেসপির কথায়, ২০০১ সালে ভারতীয় ব্যাটসম্যানদের অফ স্ট্যাম্পের বাইরে বল করে ভুল করেছিলেন। ২০০৪ সালে স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করে তাঁরা সফল হয়েছিলেন বলে জানিয়েছেন গিলেসপি।

চাহালকে বিদ্বেষমূলক মন্তব্য, যুবরাজকে নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, June 2, 2020, 19:51 [IST]
Other articles published on Jun 2, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+