
গৃহবন্দি থাকলেও রুটিন করে প্রস্তুতিতে মজে ক্রিকেটার
ভারতীয় মহিলা ক্রিকেট দলের স্টার ব্যাটসম্যান জেমাইমা রদ্রিগেজ এক সাক্ষাৎকারে বলেছেন, 'করোনা রুখতে ২১ দিনের এই লকডাউন পরিস্থিতি জরুরী। এই অবস্থায় আমি প্রতিদিনের জন্যে রুটিন সাজিয়ে নিয়েছি। প্রস্তুতির জন্যে আলাদা সময়, বিনোদনের জন্যে আলাদা সময় সাজিয়ে রেখেছি।'

একনজরে জেমাইমা রুটিন
জেমাইমা জানিয়েছেন, 'ছুটির এই দিনগুলোয় প্রতিদিন বাবার সঙ্গে ব্যাটিং ড্রিলস প্র্যাকটিস করছি। সন্ধ্যে ৪.৩০ মিনিট থেকে ৬.৩০ মিনিট, প্রতিদিন ২ ঘন্টা ধরে ব্যাটিং প্রস্তুতি চলছে। সেই সঙ্গে ট্রেনাররা যে যে ওয়ার্কআউট দিয়েছেন,সেগুলো প্রতিদিন চর্চা করছি।

ভাইয়ের সঙ্গে বিনোদন
খেলার চর্চার পাশাপাশি ভাইয়ের সঙ্গে লুডো খেলার মধ্যে দিয়ে বিনোদনে মজে জেমাইমা। পাশাপাশি সিনেমা দেখে সময় কাটাচ্ছেন দেশের হয়ে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ খেলার কিশোরী ক্রিকেটার।

একনজরে জেমাইমার ক্রিকেট কেরিয়ার
দেশের হয়ে এখনও পর্যন্ত ১৬টি ওডিআই ম্যাচ খেলে জেমাইমা ৩টি হাফ সেঞ্চুরি করেছেন। সব মিলিয়ে সংগ্রহ ৩৭২ রান। টি-২০ ক্রিকেটে দেশের হয়ে ৪৪ ম্যাচ খেলে জেমাইমার ঝুলিতে ৬টি হাফ সেঞ্চুরি রয়েছে। সব মিলিয়ে সংগ্রহ ৯৩০ রান।


Click it and Unblock the Notifications



















