'সব সহি হো জায়েগা', মালিক শাহরুখের গানের কথায় কেকেআর-এর লকডাউন টোটকা

করোনা ভাইরাসের প্রভাব বেড়েই চলেছে ভারতে। বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী লকডাউনের মেয়াদ বাড়িয়েই চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। কিন্তু এভাবে আর কতদিন, যখন অস্থির হয়ে পড়া নাগরিকদের এই প্রশ্ন কুড়ে কুড়ে খাচ্ছে, তখন গান গেয়ে তাঁদের আশ্বস্ত করলেন বলিউড লেজেন্ড শাহরুখ খান। সেই গানের কথা তুলে কেকেআর-এর লকডাউন টোটকাও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

করোনা ও লকডাউন

করোনা ও লকডাউন

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৩৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার মানুষের। ভারতে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার পেরিয়ে গিয়েছে। মৃতের সংখ্যা প্রায় চোদ্দোশো। করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় লকডাউনের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। তবে সমস্যা যেদিকে এগোচ্ছে, তাতে মে তো বটেই জুন মাসেও দেশে অচলাবস্থা জারি থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতে দেশের দুঃস্থ মানুষদের সমস্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

তারকাদের কনসার্ট

তারকাদের কনসার্ট

করোনা ভাইরাসে বিদ্ধ পরিস্থিতিতে নেটিজেনদের বিনোদনের মাধ্যমে করোনা যোদ্ধাদের সম্মান প্রদর্শন, দুঃস্থদের জন্য অর্থ সংগ্রহে এক অনলাইন কনসার্ট চালু করেছে 'আইফোর ইন্ডিয়া'। তাতে অংশ নিয়েছেন শাহরুখ খান, অনুষ্কা শর্মা, এআর রহমান, উস্তাদ জাকির হুসেন, আমির খান, ঐশ্বর্য্য রাই বচ্চন, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা, ব্রায়ান অ্যাডামস, নিক জোন্স, প্রিয়াঙ্কা চোপড়া জোন্স, রনবীর সিং, শ্রেয়া ঘোষাল, সোনু নিগমের মতো তারকারা।

শাহরুখের গান

শাহরুখের গান

অভিনয় নয়, এবার গান গেয়ে নেটিজেনদের বিনোদন করলেন বলিউড বাদশা শাহরুখ খান। করোনা ভাইরাসের জেরে লকডাউনের দুর্বিসহ হয়ে ওঠে জীবনকে আশ্বস্ত দিতে মাইক হাতে তিনি বলেছেন, 'সব সহি হো জায়েগা'। ওই ভিডিওতে শাহরুখের গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে খুদে আব্রামকেও। এই প্রথমবার তাঁকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় গান গাওয়ানোর জন্য 'আইফোর ইন্ডিয়া'-কে ধন্যবাদও জানিয়েছেন কিং খান।

কেকেআর-এর টুইট

করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে আইপিএল। পরিস্থিতি এমন, যে বাতিলও হয়ে যেতে পারে টুর্নামেন্ট। তবু মালিক শাহরুখ খানের গানের ভিডিও রি-টুইট করেছে কলকাতা নাইট রাইডার্স লিখেছে, 'স্টেডিয়াম ভরকে ফির সে হাম দেখেঙ্গে ক্রিকেট, সব সহি হো জায়েগা।' সেই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

করোনা লকডাউনে সৌরভের ভালোবাসা কমেছে! কেন অভিযোগ করলেন মেয়ে সানা?

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, May 4, 2020, 12:55 [IST]
Other articles published on May 4, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+