নাইটদের অনুশীলন শুরু, ফোকাসে ট্রফি নিয়ে নতুন লড়াইতে কার্তিক

By Debalina Dutta

ক্রিস লিনের চোট ঘিরে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল। কিন্তু সেই ধোঁয়াশা কাটিয়ে কলকাতা নাইট রাইডার্সের এই ভরসাযোগ্য নাইট যোগ দিয়ে দিয়েছেন কেকেআর শিবিরে।

নাইট অনুশীলনে সু সমাচার

নাইট অনুশীলনে সু সমাচার

দু 'বারের চ্যাম্পিয়ন কেকেআর এ মরশুমে নতুন অধিনায়ক দীনেশ কার্তিকের নেতৃত্বে খেলতে নামছে। সোমবার থেকে অনুশীলনে সেই খিদে নিয়েই ইডেনে অনুশীলন শুরু হয়ে গেল জোরকদমে।

[আরও পড়ুন:পদ্মসম্মানে ভূষিত মহেন্দ্র সিং ধোনি, দেখে নিন অনুষ্ঠানের অদেখা ছবি ]

জোরকদমে অনুশীলন

জোরকদমে অনুশীলন

ক্রিস লিন কাঁধের চোট কাটিয়ে ফেরত আসায় দারুণ খুশি থিঙ্কট্যাঙ্ক। অস্ট্রেলিয়া থেকে আসার ২৪ ঘন্টাও পেরোনোর আগে অনুশীলনে নেমে পড়েন। যদিও মিচেল জনসনকে পাবে না কেকেআর। জনসনের বদলি হিসেবে টম কুরানের নাম ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে কেকেআর।

নতুন প্রযুক্তি নিয়ে মাঠে লিন

নতুন প্রযুক্তি নিয়ে মাঠে লিন

লিনের কাঁধের চোট বহু পুরোন। এক বিশেষ ধরণের কাঁধের স্টেবিলাইজার দিয়ে কুইন্সল্যান্ডে অনুশীলন চালিয়ে সুফল পেয়ে নিজের সেরাটা দেওয়ার জন্যে। চিকিৎসক ও ফিজিও -রা জানিয়েছেন লিনের উন্নতিতে খুশি। তাঁদের নির্দেশ মেনেই কাজ করছেন।

 নারিনে ভরসা কেকেআর থিঙ্কট্যাঙ্কের

নারিনে ভরসা কেকেআর থিঙ্কট্যাঙ্কের

এদিকে এদিন অনুশীলনে হাজির হন সুনীল নারিন। নাইট বাহিনী নিজেদের এই প্লেয়ারকে ছাড়েনি। নাইটদের ভরসার এই ক্রিকেটার কিন্তু বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে ফের একবার প্রশ্নের মুখে। এদিন নেটে যদিও কুলদীপ যাদব ও পীযূষ চাওলাদের সঙ্গে চুটিয়ে অনুশীলন করেন তিনি।

পিচ নিয়েও চলল আলোচনা

পিচ নিয়েও চলল আলোচনা

এই মরশুমে ঘরের মাঠে পিচ কী রকম চান তা নিয়েও কথা বলে কেকেআর থিঙ্কট্যাঙ্ক। সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও পিচ কিউরেটরের সঙ্গে কথা বলেন অধিনায়ক দীনেশ কার্তিক , জাক কালিস ও হিথ স্ট্রিক।

মাইক হর্নের উপস্থিতি

মাইক হর্নের উপস্থিতি

এবারে কেকেআরের বাড়তি অ্যাডভানটেজ মাইক হর্নের দলের সঙ্গে যোগ দেওয়া। ভারতের বিশ্বকাপ জয় এবং কলকাতা নাইট রাইডার্স-এর আইপিএল খেতাব জয়ের বছরে দলের সঙ্গে ছিলেন তিনি। শুধু তাই নয় চার বছর আগে জার্মানির বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার সময়ে তিনি ছিলেন জোয়াকিম লো-র ড্রেসিংরুমে।

বলিউড বাদশার খবরাখবর

বলিউড বাদশার খবরাখবর

এই মুহূর্তে একটি ছবির শ্যুটিংয়ের জন্যে কেকেআরের কর্ণধার শাহরুখ খান আমেরিকায় রয়েছেন। তিনি হয়ত ৮ তারিখে ইডেন গার্ডেন্সে রয়াল চ্যালেঞ্জার্স বনাম রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে হাজির থাকতে পারেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, April 3, 2018, 15:19 [IST]
Other articles published on Apr 3, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+