পারথ টেস্টে দ্বিতীয় দিনটা খারাপ কাটল না ভারতের। অস্ট্রেলিয়ার ব্যাটিং লেজকে তাড়াতাড়ি মুড়িয়ে দিয়ে বড় রানের দিকে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ভরসা যোগাচ্ছেন অধিনায়ক বিরাট কোহলি। সঙ্গে রয়েছেন সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে।
এদিন দিনের শেষে কোহলি ৮২ রানে ও রাহানে ৫১ রানে অপরাজিত রয়েছেন। ভারত ৩ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের শেষে ১৭২ রান তুলেছে। কেএল রাহুল (২), মুরলী বিজয় (০) তাড়াতাড়ি ফিরে যাওয়ার পরে চেতেশ্বর পূজারা (২৪)-কে সঙ্গে নিয়ে কোহলি ইনিংস টানছিলেন। তবে গত টেস্টের শতরানকারী পূজারা মিচেল স্টার্কের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন।
2nd Test: India 172/3 in 69 overs, trail Australia (326) by 154 runs at stumps on day 2 pic.twitter.com/EdJsWzms4N
— ANI (@ANI) December 15, 2018
এদিন অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ২টি ও জস হ্যাজেলউড ১টি উইকেট নেন। ভারতের হয়ে ইশান্ত ৪টি ছাড়াও জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব ও হনুমা বিহারী ২টি করে উইকেট পেয়েছেন। বাংলার পেসার মহম্মদ শামি কোনও উইকেট পাননি। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৭০ রান করেছেন মার্কাস হ্যারিস। এছাড়া অ্যারন ফিঞ্চ ৫০, শন মার্শ ৪৫, ট্রাভিস হেড ৫৮ রান পেয়েছেন।