করোনা মহাসংকটে ভিন রাজ্যের শ্রমিকদের জন্য যা করলেন প্রাক্তন ক্রিকেটার

করোনা মহাসংকটে ম্যারাথন লকডাউন। ১৮ মে থেকে দেশে আরও ১৪ দিনের চতুর্থ দফার লকডাউন শুরু হয়েছে। লকডাউনে আটকে থাকা ভিনরাজ্যের শ্রমিকদের রুটি-রুজিতে টান দেখে এবার তাঁদের ঘর পৌঁছনোর দায়িত্ব নিলেন প্রাক্তন ক্রিকেটার।

একশো পরিযায়ী শ্রমিকদের ফেরত পাঠালেন প্রাক্তন ক্রিকেটার

একশো পরিযায়ী শ্রমিকদের ফেরত পাঠালেন প্রাক্তন ক্রিকেটার

সোমবার লরি ভাড়া করে প্রায় একশো শ্রমিক পরিবারের বাড়ি ফেরার বন্দোবস্ত করে দেন বাংলার প্রাক্তন অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লা। দুটি লরি করে ভিনরাজ্যের শ্রমিকদের ঘরে ফেরানো হয়েছে।

মালি থেকে শ্রমিক, লকডাউনে মানবিক ক্রীড়াপ্রতিমন্ত্রী

মালি থেকে শ্রমিক, লকডাউনে মানবিক ক্রীড়াপ্রতিমন্ত্রী

এর আগে লকডাউনে আটকে থাকা ময়দানের মালিদের কথা ভেবেছেন লক্ষ্মী। সেকারণেই তাঁদের হাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়ে ত্রাতার ভূমিকায় দেখা দেন। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মী এবার পরিযায়ী শ্রমিকদের জন্য ভাবলেন।

নিজের খরচে দুই লরি ভাড়া করে শ্রমিকদের পাশে ক্রিকেটার

নিজের খরচে দুই লরি ভাড়া করে শ্রমিকদের পাশে ক্রিকেটার

নেটদুনিয়ায় এই লকডাউনে বারবারই শ্রমিকদের দুর্দশার ছবি ভাইরাল হয়েছে। ঘরে ফিরতে না পেরে পরিবারের চিন্তায় ও গ্যাঁটের কড়ি শেষ হতে দীর্ঘদিন ধরে অনেক শ্রমিকই খাদ্যসংকটের মধ্যেই দিন কাটাচ্ছেন। তাঁদের এবার নিজের খরচে লরি ভাড়া করে ফেরত পাঠালেন লক্ষ্মীরতন শুক্লা।

রাজ্য সরকারকে সাহায্য

রাজ্য সরকারকে সাহায্য

লকডাউন চলাকালীন তিন মাসের বেতন এবং বিসিসিআই থেকে পাওয়া পেনশন রাজ্য সরকারের খাতে অনুদান হিসেবে দিয়েছেন বাংলার প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন।

বিস্ময় বালককে সাহায্য

বিস্ময় বালককে সাহায্য

লকডাউনে কলকাতার বিস্ময় বালক ডায়পার কিড শেখ শাহিদ ও তার পরিবারকেও সাহায্য করেছেন লক্ষ্মী। করোনা সংকটে শাহিদের বেহালার বাড়িতে খাদ্যসামগ্রী, সবজি ইত্যাদি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন লক্ষ্মীরতন।

'তেরি মিট্টি' গান গেয়ে আসর মাতালেন পান্ডিয়া ভ্রাতৃদ্বয়, মুগ্ধ নাতাসার কী প্রতিক্রিয়া!

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, May 19, 2020, 17:19 [IST]
Other articles published on May 19, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+