
অকল্যান্ডে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। ভারতের হয়ে ৫৮ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন শ্রেয়স আইয়ার। ২০৪ রান তাড়া করতে নেমে ১ ওভার বাকি থাকতে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান শ্রেয়স। কোহলি ৪৫ ও লোকেশ রাহুল ৫৬ রান করেন।
শ্রেয়সের ব্যাটে ৬ উইকেটে ভারতের দুরন্ত জয়, সিরিজে ১-০ এগোল কোহলিরা
এক ওভার বাকি থাকতে শ্রেয়সের ব্যাটে ম্য়াচ জিতে নিল ভারত।
পাঁচটি চার ও ১টি ছক্কা হাঁকিয়েছেন শ্রেয়স।
২৭ বলে ৫২ হাঁকালেন শ্রেয়স আইয়ার।
১৯তম ওভারে শুরুতে শ্রেয়সের ব্যাটে ৬, ৪ রান।
শেষ ২ ওভারে ভারতের প্রয়োজন ১৮ রান।
১৬ বলে ভারতের প্রয়োজন ২১ রান।
ছয়!!! শ্রেয়সের ব্যাটে ফের ছয়। ১৭ ওভার শেষে ১৭৫ রান পৌঁছল ভারত।
২৪ বলে ভারতের প্রয়োজন ৩৯ রান।
ছয়!এবার ছক্কা হাঁকালেন মনীশ পান্ডে। ১৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ভারত ১৬৫ রান তুলেছে।
চার! ১৬ তম ওভারের তৃতীয় বলে চার হাঁকালেন শ্রেয়স আইয়ার।
শ্রেয়স আইয়ারের সঙ্গে ক্রিজে এখন মনীশ পান্ডে। ১৪ ওভার শেষে ভারত ১৪৪/৪।
সোধির বলে সাউদির হাতে ক্যাচ দিয়ে আউট দুবে
মিস টাইমিং! ৯ বলে ১৩ রান করে আউট শিবম দুবে।
দুবের ব্যাটে ঝড়! ১৩ তম ওভারে চার ও ছয় হাঁকালেন দুবে। ৩ উইকেট হারিয়ে ১৪২ রান হাঁকিয়েছে ভারত।
আউট বিরাট। ৩২ বলে ৪৫ রান করে আউট। শেষ ১৬ বলে ভারতের ঝুলিতে এল ২১ রান। যার মধ্য়ে ২টি উইকেট পড়েছে।
৫৬ রান করে টিম সাউদির হাতে ক্যাচ দিয়ে আউট হলেন রাহুল।
রাহুলের উইকেটের পতন! ১০ ওভার শেষে ভারত ২ উইকেট হারিয়ে ১১৫ রান তুলেছে।
৯ ওভার শেষে ভারত ১০৭/১।
২৩ বলে ৫৩ রান করলেন রাহুল।
ফ্রি হিটে ছক্কা হাঁকালেন রাহুল।
নো বল! নো বল করলেন টিকনার।
বিরাট কোহলির ক্যাচ ফেললেন শোধি।
৮ ওভার শেষে ভারত ১ উইকেট হারিয়ে ৯১ রান তুলেছে।
স্যান্টারের মাথার উপর দিয়ে ফ্ল্যাট সিক্স হাঁকালেন লোকেশ রাহুল।
১৯ বলে ৩৯ রান পৌঁছলেন লোকেশ রাহুল।
সপ্তম ওভারের পঞ্চম বলে মিড উইকেট অঞ্চল দিয়ে চার মারেন বিরাট কোহলি।
৭ ওভারে ১ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৭৭ রান।
নিউজিল্যান্ডের পক্ষ থেকে বোলিংয়ে বদল। বল করতে এলেন ইশ সোধি।
৬ ওভারে ১ উইকেট হারিয়ে ভারত ৬৫ রান তুলেছে।
দু'বার রান আউট মিস করল নিউজিল্যান্ড। কোহলিকে রান আউট করার সুযোগ হাতছাড়া করল কিউয়ি দল।
পঞ্চম ওভারের শেষ ২ বলে ছক্কা ও চার হাঁকালেন লোকেশ রাহুল
৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলল ভারত।
৪ ওভার শেষে ভারত ৪১/১
লোকেশ রাহুলের সঙ্গে জুটিতে ব্য়াটিং করছেন বিরাট কোহলি।
৬ বলে ৭ রান করে আউট রোহিত।
রোহিতের উইকেটের পতন!!! স্য়ান্টনারের বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হিটম্যান।
ভারতীয় ইনিংসে দিনের প্রথম ছক্কা। রোহিতের ব্যাটে ছয়।
রান তাড়া করতে নেমে প্রথম ওভারে ৪ রান তুলল ভারত।
নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২০৩ রান তুলেল নিউজিল্যান্ড।
২৫ বলে ৫১ রান করলেন রস টেলার।
নিজের বোলিংয়ে গোড়ালিতে চোট পেলেন জসপ্রীত বুমরাহ।
১৯ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ১৯১ রান তুলেছে।
১৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান তুলেছে নিউজিল্যান্ড।
বুমরাহের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারির সামনে শ্রেয়সের দুরন্ত ক্যাচ।আউট সাইফার্ট।
আউট সাইফার্ট। ২ বলে ১ রান করে আউট হলেন সাইফার্ট।
২৫ বলে ৫১ রানে পৌঁছে গেলেন কেন উইলিয়ামসন। হাফ সেঞ্চুরি করেই আউট ক্যাপ্টেন কেন।
50 for the skipper, but he's out the next ball. 178/4 now after 17, Seifert the new man in joining Ross Taylor on 32*
— BLACKCAPS (@BLACKCAPS) January 24, 2020
Live Scoring | https://t.co/T8XHFQRmok
📷 = @PhotosportNZ pic.twitter.com/pxZrGYXhGH
অকল্যান্ডে রস টেলার ঝড় শুরু। ১৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছে নিউজিল্যান্ড।
১৪ ওভার শেষে নিউজিল্যান্ড ১৩০/৩।
১৩ ওভার শেষে নিউজিল্যান্ড ১২১/৩।
আবার আউট!!! ২ বল খেলে আউট গ্র্যান্ডহোম। জাদেজার বলে দুবের হাতে ক্যাচ দিয়ে আউট গ্র্যান্ডহোম।
আউট কলিন মুনরো। উইকেট পেলেন শার্দুল ঠাকুর। ৪২ বলে ৫৯ রান করে আউট মুনরো।
১১ ওভার শেষে এক উইকেট হারিয়ে ১০২ রান তুলেছে নিউজিল্যান্ড।
শিবম দুবের বলে বড় শট খেলতে গিয়ে, বাউন্ডারির সামনে রোহিতের হাতে ক্যাচ আউট গাপ্টিল।
১৯ বলে ৩০ রান করে আউট গাপ্টিল।
৭ ওভার শেষে নিউজিল্যান্ড কোনও উইকেট না হারিয়ে ৭৩ রান তুলেছে।
৪.৩ ওভারে ৫০ রানের গণ্ডিতে পৌঁছল নিউজিল্যান্ড।
৪ ওভার শেষে নিউজিল্যান্ড ৪০/০। ঝড়ো ব্যাটিং কলিন মুনরোর। ১৬ বলে ৩১ রানে পৌঁছলেন মুনরাে। ৯ বলে গাপ্টিল ১৪ রানে পৌঁছছে।
৩ ওভারে ছয় রান খরচ করলেন মহম্মদ শামি। ৩ ওভার শেষ নিউজিল্যান্ড ২৬/০
ভারতের হয়ে তৃতীয় ওভার বোলিং করছেন মহম্মদ শামি।
২ ওভার শেষে নিউজিল্যান্ড ১৯/০
ভারতের হয়ে দ্বিতীয় ওভার করতে এলেন শার্দুল ঠাকুর।
১ ওভার শেষে নিউজিল্যান্ড ৭ রান তুলেছে।
নিউজিল্যান্ডের হয়ে কলিন মুনরো ও মার্টিন গাপ্টিল ব্যাটিং করছেন।
একনজরে ভারতীয় দল- রোহিত শর্মা, লোকেশ রাহুল,বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার,মনীশ পান্ডে, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি
All set for the 1st T20I against New Zealand #NZvIND pic.twitter.com/npwnubL0uL
— BCCI (@BCCI) January 24, 2020
দেখে নিন টসের মুহূর্ত
Captain @imVkohli wins the toss and elects to bowl first in the 1st T20I against New Zealand. pic.twitter.com/6NEIvq83w0
— BCCI (@BCCI) January 24, 2020
ভারতের হয়ে এদিন কুলদীপ যাদব, নভদীপ সাইনি, সঞ্জু স্যামসান খেলছেন না।
অকল্যান্ডে এদিন টস জিতে ফিল্ডিং নিল ভারত।
নিউজিল্যান্ডের মাটিতে ভারত ৫টি টি-টোয়েন্টি খেলে চারটিতে হেরেছে। জয় মাত্র ১ ম্যাচে।
নিউজিল্যান্ডের মাটিতে টি-২০ লড়াইয়ে ভারতের পরিসংখ্যান একেবারেই ভালো না।
তিন পেসার, দুই স্পিনার ও এক অলরাউন্ডারকে নিয়ে এদিন দল সাজাতে পারেন বিরাট কোহলি।
ম্যাচে এদিন ভারতীয় দলে কিপিং করতে পারেন লোকেশ রাহুল। রাহুলের উপরই আস্থা রাখা হবে বলে বিরাট জানিয়েছেন।