
ভারতকে হারিয়ে ওডিআই সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড। অকল্যান্ডে দ্বিতীয় ম্যাচে ভারতকে ২৫১ রানে অলআউট করে ২২ রানে ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল কিউয়িরা। যার ফলে ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে নিউজিল্যান্ড দল জয় ছিনিয়ে নিল। ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে ০-৫ ব্যবধানে হারের মধুর বদলা নিল নিউজিল্যান্ড দল।
২৭৪ রান তাড়া করতে নেমে ভারত ২৫১ রানে থামল।
আউট জাদেজা। অকল্যান্ডে ম্যাচ হারল ভারত। সেই সঙ্গে সিরিজেও হার।
আউট চাহাল। ভারত ২৫১/৯। রান আউট হলেন চাহাল।
সিঙ্গলস নিলেন চাহাল। ১৫ বলে ভারতের ২৭ রান প্রয়োজন।
১৭ বলে প্রয়োজন ২৭ রান।
১৮ বলে ভারতের ২৮ রান প্রয়োজন
৬৭ বলে হাফ সেঞ্চুরি হাঁকালেন জাদেজা। ওডিআইয়ে এটি জাদেজার ১২ তম হাফ সেঞ্চুরি।
ম্যাচ জিততে ৪২ বলে ভারতের ৬৮ রান প্রয়োজন।
২০ রানে ব্য়াটিং করছেন জাদেজা,তার সঙ্গী সাইনি ১১ রানে ব্যাটি করছেন। ২৫ ওভার শেষে ভারত ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলেছে।
আউট শার্দুল। ভারতের সপ্তম উইকেটের পতন। ১৫ বলে ১৮ রানের ক্যামিও খেলে আউট শার্দুল।
৫৭ বলে ৫২ রান করে আউট শ্রেয়স আইয়ার। হাফ সেঞ্চুরি পাওয়ার পরই বেনেটের বলে উইকেটকিপার ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরলেন।
২৫ ওভার শেষে ভারত ৫ উইকেট হারিয়ে ১০৮ রান তুলেছে।
ভারতের পঞ্চম উইকেটের পতন। আউট কেদার যাদব। ৯ রান করে সাজঘরে ফিরলেন।
১৮ ওভার শেষে ভারত ৮৩/৪।
গ্র্যান্ডহোমের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন রাহুল।
বিরাটের পর এবার লোকেশ রাহুল আউট। বোল্ড আউট হলেন রাহুল।
আউট বিরাট। ১৫ রান করে সাউদির বলে বোল্ড হলেন বিরাট কোহলি। ভারতের তৃতীয় উইকেটের পতন।
৮.৪ ওভারে পঞ্চাশ রানের গণ্ডি পার করল ভারতীয় দল।
ভারতের দ্বিতীয় উইকেটের পতন। আউট পৃথ্বী শ। জেমিসনের বল বোল্ড আউট হলেন শ। ২৪ রান করে আউট হলেন শ।
৩ ওভার শেষে ভারত ২৮/১।
বেনেটের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন মায়াঙ্ক। ৩ রান করে ফিরলেন। ক্রিজে এলেন বিরাট কোহলি।
রান তাড়া করতে নেমে ভারতের প্রথম উইকেটে পতন। আউট মায়াঙ্ক আগারওয়াল।
টেলরের দুরন্ত ইনিংসে ম্যাচ ফিরল নিউজিল্যান্ড।
নির্ধারিত ৫০ ওভারে নিউজিল্যান্ড ২৭৩ রান হাঁকাল। ম্যাচ জিততে ভারতকে ২৭৪ রান করতে হবে।
অভিষেক ম্যাচে ২৪ বলে জেমিসন ২৫ রানে পৌঁছ গেলেন।
টেলারের ব্যাটে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড। ৪৯ ওভার শেষে কিউয়িদের ঝুলিতে এখন ২৫৯/৮
টেলারের হাফ সেঞ্চুরি। ৮ উইকেট হারিয়ে ২২৫ রানে পৌঁছল নিউজিল্যান্ড।
অষ্টম উইকেট হারিয়ে দুশো রানের গণ্ডি পার করল নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের সপ্তম উইকেটে পতন। ২২ রানে ক্রিজে টেলার।
এবার চাহালের বলে আউট ক্যাপম্যান। চাহালের হাতে ম্যাচের সহজতম ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরলেন।
ম্যাচে এটি শার্দুল ঠাকুরের দ্বিতীয় উইকেট।
মিস টাইমিং করে আউট গ্র্যান্ডহোম।
শার্দুলের বলে বড় শট খেলতে গিয়ে শ্রেয়স আইয়ারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন।
শার্দুলের আরও একটি উইকেট। কলিন গ্র্যান্ডগোমকে আউট করলেন শার্দুল ঠাকুর।
You do not mess with the Jadeja rocket arm 🎯🎯#NZvIND pic.twitter.com/jqLVBhmzEF
— BCCI (@BCCI) February 8, 2020
রান আউট নিশাম। রান চুরি করতে গিয়ে জাদেজার শিকার হয়ে ফিরলেন। পয়েন্ট ছেকে ছুটে এসে রান আউট করলেন জাদেজা। নিউজিল্যান্ডের পঞ্চম উইকেটের পতন। খুশি বিরাট।
You don’t take his arm on... Rajput boy... Do we still need a reason why sir has been added to his name? #jadeja pic.twitter.com/7Fwa6e1mmo
— Ashish Rawat (@AshishR62211002) February 8, 2020
জাদেজার বলে এলবিডব্লিউ আউট হয়ে ফিরলেন ল্যাথাম।
জাদেজার বলে এলবিডব্লিউ আউট হয়ে ফিরলেন ল্যাথাম।
আরও একটি উইকেটের পতন। নিউজিল্যান্ডের চতুর্থ উইকেটের পতন। আউট ল্যাথাম। ৭ রান করে আউট হলেন ল্যাথাম।
৩৩ ওভার শেষে নিউজিল্যান্ড ১৭১/৩।
৭৯ রান করে আউট হলেন গাপ্টিল।
আউট গাপ্টিল। শার্দুলের থ্রোয়ে রান আউট গাপ্টিল। নিউজিল্যান্ডের তৃতীয় উইকেটের পতন।
ক্রিজে এলেন নিউজিল্যান্ডের হয়ে প্রথম ম্যাচে সেঞ্চুরি করা রস টেলার।
নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন। ২২ রান করে বান্ডিল আউট। ২৬.৩ ওভার শেষে নিউজিল্যান্ড ১৪২/২।
নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন। আউট বান্ডিল। শার্দুলের বলে নভদীপ সাইনির হাতে সোজা ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরলেন বান্ডিল।
২৫ ওভার শেষে নিউজিল্যান্ড ১৩৩/১। মার্টিন গাপ্টিল ৭১ রানে ব্যাটিং করছেন। টম বান্ডেল ১৬ রানে ব্যাটিং করছেন।
মার্টিন গাপ্টিলের হাফ সেঞ্চুরি। ওডিআই কেরিয়ারে ৩৬ তম হাফ সেঞ্চুরি। ১৯ ওভার শেষে নিউজিল্যান্ড ১০৪/১।
১৭ ওভারে শেষে নিউজিল্যান্ড ৯৪/১।
আউট হেনরি নিকহোলস। চাহালের বলে এলবিডব্লিউ আউট নিকহোলস। ৪১ রান করে আউট হলেন নিকহোলস।
নিকহোলস ২১ ও মার্টিন গাপ্টিল ২৯ রানে ব্যাটিং করছেন।
৯.৩ ওভারে নিউজিল্যান্ডের স্কোরবার্ডে হাফ সেঞ্চুরি।
৫ ওভার শেষে নিউজিল্যান্ড ১৭/০। পঞ্চম ওভারে হেনরি নিকহোলসকে রান আউট করার চেষ্টা করেছিলেন পৃথ্বী শ। শেষ পর্যন্ত অবশ্য হেনরি নটআউট থেকে যান।
৩ ওভার শেষে নিউজিল্যান্ড ৪/০।
ভারতের হয়ে দ্বিতীয় ওভার বল করছেন জসপ্রীত বুমরাহ।
“Teri kismat da likheya tere to koi kho nahi sakda. Je uss di mehr hove, te tenu woh vi mil jaaye jo tera ho nahi sakda.” 🙏🏻
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) February 7, 2020
.
.
Sri Guru Granth Sahib Ji pic.twitter.com/88jjzuimPN
ম্যাচের প্রথম ওভার শেষে নিউজিল্যান্ড ১-০।
নিউজিল্যান্ডের হয়ে এদিন অভিষেক করলেন কাইল জামিসন। অন্যদিকে মিচল স্যান্টনারের পরিবর্তে দলে এলেন মার্ক ক্যাপম্যান।
একনজরে এদিন ভারতীয় দল- পৃথ্বী শ, মায়াঙ্ক আগাওয়াল, বিরাট কোহলি,শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, নভদীপ সাইনি,যুজবেন্দ্র চাহাল, যশপ্রীত বুমরাহ
দলে এলেন যুজবেন্দ্র চাহাল।
প্রথম ম্যাচে ক্যাচ হাতছাড়া করেছিলেন। বোলিংয়ে দুটি উইকেট নিলেও হাত খুলে রান খরচ করেন। যেকারণে এদিন দলের বাইরে কুলদীপ যাদব।
মহম্মদ শামির পরিবর্তে দলে এলেন নভদীপ সাইনি।
সামনেই দুই ম্যাচের টেস্ট সিরিজ। তাই মহম্মদ শামিকে বিশ্রাম দিলেন বিরাট।
ভারতের সামনে আজ মরণ-বাঁচন লড়াই। ম্যাচ হারলে আজ ভারতকে সিরিজ হারাতে হবে।