লোকেশ রাহুলের অপরাজিত ৫৭ ও শ্রেয়সের আইয়ারের ৪৪ রানে ভর করে নিউজিল্যান্ডকে সহজে হারিয়ে দ্বিতীয় ওডিআই জিতে নিল ভারত। এর আগে কিউয়িদের ১৩২ রানে বেঁধে রেখে বোলাররা দারুণ লড়াই দেয়। ১৩৩ রান তাড়া করতে নেমে এরপর ভারত ৭ উইকেটে ম্যাচ জিতল। রোহিত-বিরাটরা এদিন দ্রুত আউট হলেও রাহুল ও শ্রেয়সের চওড়া ব্যাটে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল 'মেন ইন ব্লু'।
এদিন ৫০ বলে ৫৭ করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন রাহুল। দেশের হয়ে টি-২০ ক্রিকেটে এটি রাহুলের টানা তৃতীয় হাফসেঞ্চুরি।
১৩৩ রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ম্যাচ জিতল ভারতীয় দল।
শিবম দুবের ছয়। ম্যাচ জিতে নিল ভারত।
শ্রেয়সের বিধ্বংসী ইনিংস সাজানো ১টি চার ও ৩টি ছয় দিয়ে।
হাফ সেঞ্চুরি মাঠে ফেলে এলেন আইয়ার। ছক্কা হাঁকিয়ে হাফ সেঞ্চুরি করতে গিয়ে সাউদির হাতে ক্যাচ দিয়ে আসেন। ৩৩ বলে ৪৪ রান করে আউট হলেন শ্রেয়স।
শ্রেয়সের ধুন্ধুমার ব্যাটিং। আক্রমণাত্মক ব্যাটিং করছেন শ্রেয়স আইয়ার।
১৬ ওভার শেষে ভারত ১১৭/২। ম্যাচ জিততে ভারতের আর ১৬ রান প্রয়োজন।
৩০ বলে ভারতের ৩০ রান প্রয়োজন।

৪৩ বলে হাফ সেঞ্চুরি হাঁকালেন লোকেশ রাহুল।
৫৬ বলে রাহুল-শ্রেয়সের হাফসেঞ্চুরি পার্টনারশিপ।
রান আউট হতে হতে বাঁচলেন লোকেশ রাহুল।
১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ভারত ৬০ রান তুলল।
চার নম্বরে এলেন শ্রেয়স আইয়ার। লোকেশ রাহুল ২০ রানে ব্য়াটিং করছেন।
৬ ওভার শেষে ভারত ৪০/২।
টিম সাউদির ফাঁদে পরে আউট বিরাট। লেগ সাইডে বল করেছিলেন সাউদি। উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে ১১ রানে ফিরলেন বিরাট কোহলি।
৫ ওভার শেষে ভারত ৩৯/১।
ছক্কা! সাহসী শট লোকেশ রাহুলের। আপার কাটে ছক্কা হাঁকালেন। কিউয়ি পেসার টিকনারের প্ল্যানিং ফেল করে। বাউন্ডারির সামনে ফিল্ডার থাকলেও বল মাথার উপর দিয়ে বেড়িয়ে যায়।
৪ ওভার শেষে ভারত ২৪/১। সিঙ্গলস চুরি করে রানের গতি ধরে রাখলেন বিরাট-রাহুল।
রাহুলের দুরন্ত শট! চার হাঁকালেন রাহুল। নিয়ন্ত্রণ শট। ১০ বলে ১১ রানে পৌঁছলেন।
৩ ওভার শেষে ভারত ১৬/১। ভারতকে বেশ চেপে ধরছে নিউজিল্যান্ড।
লোকেশ রাহুলের সঙ্গে ক্রিজে বিরাট কোহলি।
১৩২ রানের টার্গেট তাড়া করতে নেমে ২ ওভার শেষে ভারত ১৩/১।
Innings Break!#TeamIndia bowlers restrict New Zealand to a total of 132/5 after 20 overs.
— BCCI (@BCCI) January 26, 2020
Scorecard - https://t.co/q1SS955DVL #NZvIND pic.twitter.com/MvGg34rPJ3
প্রথম ওভারের শেষ বলে রোহিত আউট হন। ৮ রান করে এদিন সাজঘরে ফিরলেন।
আউট রোহিত। সাউদির বলে স্লিপে টেলরের হাতে ক্যাচ দিয়ে আউট রোহিত।
ম্যাচ জিততে ভারতকে ১৩৩ রান করতে হবে।
শামি-বুমরাহের দুরন্ত বোলিংয়ে সুবাদে নিউজিল্যান্ডকে ১৩২ রানে আটকে রাখল ভারত।
১৮ তম ওভারে মাত্র ৩ রান খরচ করলেন জসপ্রীত বুমরাহ।
ক্যাচ মিস করলেন বিরাট। বুমরাহের বলে ক্যাচ তুলেছিলেন টেলার।
১৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড স্কোরবোর্ডে ৯০ রান তুলেছে।
রস টেলারের সঙ্গে ক্রিজে খেলছেন টিম সাইফার্ট।
১৩ ওভার শেষে নিউজিল্যান্ড ৮৪/৪।
২০ বলে ১৪ রান করে আউট কেন উইলিয়ামসন।
আবার উইকেট। ফের উইকেট শিকারী জাদেজা। এবার কেন উইলিয়ামসনকে আউট করলেন।
১২ ওভার শেষে নিউজিল্যান্ড ৭৯/৩।
মহম্মদ শামিকে বোলিংয়ে ফেরালেন বিরাট কোহলি। ১২ তম ওভার করছেন শামি।
১১ ওভার শেষে নিউজিল্যান্ড ৭৬/৩।
কিউয়িদের হয়ে ক্রিজে এলেন রস টেলার।
নিউজিল্যান্ডের তৃতীয় উইকেটের পতন।
৫ বলে ৩ রান করে আউট কলিন গ্র্যান্ডহোম। রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরলেন গ্র্যান্ডহোম।
১০ ওভারে শেষে নিউজিল্যান্ড ৭৩/২
ক্রিজে কেন উইলিয়ামসনের সঙ্গে কলিন গ্র্যান্ডহোম।
১০ ওভার করছেন জসপ্রীত বুমরাহ।
বিরাটের দুরন্ত ক্যাচ। আউট কলিন মুনরো। ২৫ বলে ২৬ রানে আউট মুনরো। শিবম দুবের বলে বিরাটের অনবদ্য ক্যাচ।
দ্বিতীয় ওভার বোলিং করছেন শিবম দুবে।
৮ ওভার শেষে নিউজিল্যান্ড ৬৩/১।
২১ বল খেলে মুনরো ২২ রানে ব্যাটিং করছেন।
মুনরোর সঙ্গে কেন উইলিয়ামসন ব্যাটিং করছেন।

অষ্টম ওভার বল করছেন যুজবেন্দ্র চাহাল।
৭ ওভারে ৫৮/১।
৬.২ ওভারে ৫০ রানের গণ্ডি পার করল নিউজিল্যান্ড।
৩৩ রান করে আউট গাপ্টিল। উইকেট শিকারী শার্দুল ঠাকুর।
বিরাটের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের ফিরলেন গাপ্টিল। ৬ নম্বর ওভারের শেষ বলে ছক্কা হাঁকাতে গিয়ে ব্যাটের কানায় বল লেগে ক্যাচ আউট গাপ্টিল।
পর পর দুই দলে দুটি চার হাঁকালেন গাপ্টিল।
ব্যাটসম্যানের লাইনে বোলার শার্দুল চলে আসেন।
রান নিতে দিয়ে বোলার-ব্যাটসম্যানের ধাক্কা। মুনরেরা ধাক্কায় মাটিতে পড়ে গেলেন শার্দুল।
৫ ওভার শেষে নিউজিল্যান্ড ৩৯/০। ওভারের শেষ বলে চাহালের জোরালো আবেদন। নটআউট মুনরো।
তেতে উঠেছে গ্যালারি।
স্পিনার যুজবেন্দ্র চাহালকে নিয়ে এলেন বিরাট। ওভারের প্রথম বলেই তাঁকে চার হাঁকালেন মুনরো।
এবার বিরাটের চোখ ধাঁধানো ফিল্ডিং। বিরাট এবার নিশ্চিত চার রান বাঁচালেন।৪ ওভার শেষে নিউজিল্য়ান্ড ৩২ রানে পৌঁছল।
বাউন্ডারি লাইনে মনীশের দুরন্ত ফিল্ডিং।নিশ্চিত চার রান বাঁচালেন মনীশ।
পুল শট। চার হাঁকালেন মার্টিন গাপ্টিল। ওপেনিং জুটির পার্টনারশিপ এগোচ্ছে।

চতুর্থ ওভার করছেন মহম্মদ শামি। ৩.৩ ওভারে ২৪ রানে পৌঁছল নিউজিল্যান্ড।
৩ ওভার শেষে নিউজিল্যান্ড ২৩/০।
বোলিং স্পেলের প্রথম ওভারে ৫ রান খরচ করলেন বুমরাহ।
ব্রেক থ্রু দেওয়ার জন্য চেষ্টা করছেন বুমরাহ।
দারুণ শুরু করলেন জসপ্রীত বুমরাহ। প্রথম ৩ বলে প্রতিপক্ষকে বেশ চাপে রাখলেন ভারতীয় ইর্য়কার স্পেশালিস্ট।
শেষ বলে ফিল্ডারদের মাঝ দিয়ে বলে বাউন্ডারি লাইনে পাঠালেন মার্টিন গাপ্টিল।
২ ওভার শেষে নিউজিল্যান্ড ১৮ রানে পৌঁছল।
ভারতীয় দলের দুর্দান্ত প্রত্যাবর্তন। দ্বিতীয় ওভারে শামি ৫ রান খরচ করলেন।
শামির বল মুনরোর ব্যাটে লেগে নো ম্যানস ল্যান্ডে পড়ল। তিন ফিল্ডারের মাঝে বল পড়ায় বেঁচে গেলেন মুনরো।
প্রথম ওভারে ১৩ রান খরচ করল ভারতীয় দল।
এত ছোট মাঠ, যে ব্যাটে বল ছুঁতেই তা বাউন্ডারি পার।
পরের বলেই আবার ছয়। বাউন্সার সামলে পুল করে ছক্কা হাঁকালেন গাপ্টিল।
রানের আতসবাজি শুরু। ইনসাইড আউট শটে ছক্কা হাঁকালেন গাপ্টিল।
ব্য়াটিং বিস্ফেরণ শুরু। ছক্কা হাঁকিয়ে নিউজিল্যান্ডের ইনিংস শুরু করলেন মার্টিন গাপ্টিল।
ভারতের হয়ে প্রথম ওভার করছেন শার্দুল ঠাকুর।
নিউজিল্যান্ডের হয়ে কলিন মুনরোর সঙ্গে ব্যাটিংয়ে এলেন মার্টিন গাপ্টিল।
ভারতের মতো এদিন নিউজিল্যান্ডের দলের প্রথম একাদশেও কোনও পরিবর্তন নেই।
একনজরে ভারতীয় দল- রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি(অধিনায়ক), শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল,শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি।
টস জিতে ব্যাটিং নিল নিউজিল্যান্ড
এদিন হিটম্যান বড় রান পান কিনা দেখার।
শেষ ম্যাচে ৬ বল খেলে রোহিত শর্মা ৭ রান করে আউট হয়েছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে রোহিতের ব্যাটিং রেকর্ড প্রশংসনীয় নয়।