
করোনায় আক্রান্ত বিশ্ব। স্থগিত একের পর এক ক্রিকেট টুর্নামেন্ট। প্রতিটি দেশই এখন করোনার বিরুদ্ধে কঠিন লড়াই লড়ছে। এই পরিস্থিতিতে আজ খেলার দুনিয়ায় কী কী আপডেট রয়েছে, দেখে নিন।
৪৩ মিলিয়ন মানুষ গোলাপি বলের টেস্ট দেখেছেন বলে জানিয়েছে এক সমীক্ষা।
করোনা ভাইরাসের জেরে লক ডাউন। দিন মজুরদের সাহায্যের আবেদন জানালেন ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জা।
ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
করোনা ভাইরাসের জন্য অবশেষে স্থগিতই হল অলিম্পিক। টোকিও-তে আগামী বছর গেমস আয়োজন হবে বলে জানালেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
করোনা ভাইরাস তাঁর ইচ্ছা ও মনোবলে প্রভাব ফেলতে পারবেন বলে জানালেন ভারতীয় বক্সার অমিত পানঘাল।
আইপিএল ১৩-র আয়োজন নিয়ে এখনও কিছু বলার সময় হয়নি বলে জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
ইংল্যান্ডের বাড়িতে অসুস্থ স্ত্রী একা থাকার কারণে তাঁর দুঃশ্চিন্তা বেড়েছে
করোনা ভাইরাসের জেরে এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন দেশের উড়ান বাতিল করা হয়েছে। সম্পূর্ণ লক ডাউন অবস্থা। সেকারণে ওয়েলিংটন বিমানবন্দরেই আটকে রয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ইয়ান ও'ব্রায়েন
সৌরভকেই বিসিসিআই সভাপতি পদে ৩ বছর দেখতে চান আইপিএল স্পট ফিক্সিং মামলার আবেদনকারী আদিত্য বর্মা
করোনার আতঙ্ক, প্যারাগুয়েতে জেলবন্দি রোনাল্ডিনহোর সঙ্গে দেখা করা মানা
২৬১ রান তাড়া করতে নেমে ৫৭ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন যুবরাজ সিং।
২০১১ সালে আজকের দিনই অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ভারত।
কিংস ইলেভেন পাঞ্জাবের অন্যতম মালিক নেশ ওয়াদিয়া অবশ্য বলেছেন লকডাউনের মাঝে বৈঠক নিয়ে আমরা ভাবছি না। আগে পরিস্থিতি ঠিক হোক।
মঙ্গলবার আইপিএল নিয়ে ৮ ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বোর্ডের বৈঠক ছিল।
ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বিসিসিআইয়ের বৈঠক বাতিল, টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
ওয়ার্ল্ড হেলথ ওরগানাইজেশনের সঙ্গে যৌথ উদ্য়োগে করোনার বিরুদ্ধে প্রচার ফিফার। দেখুন ভিডিও।
👐 Hands
— FIFA.com (@FIFAcom) March 23, 2020
💪 Elbow
🙂 Face
↔️ Distance
🤒 Feel
Let some of football's biggest names tell you what you need to be doing to help tackle #COVID19.
ℹ️Learn more 👇https://t.co/iDwqhk1Nor@WHO | @GaryLineker | @Alissonbecker
@CarliLloyd | @teammessi | @setoo9 pic.twitter.com/cbW2o2hWuC
করোনার বিরুদ্ধে প্রচারে মেসির সঙ্গে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী।
করোনার কারণে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ মৃত্যু স্পেনে, অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়েছে লা-লিগা ফুটবল টুর্নামেন্ট।
জাপানে ২৪ জুলাই থেকে ৯ অগাস্ট অলিম্পিক আয়োজনের সূচি রয়েছে।
করোনার কারণে তাই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি(আইওএ) টুর্নামেন্ট ১ বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য ডিক পাউন্ড জানিয়েছেন ২০২০ সালে করোনায় গোটা বিশ্ব এখন স্তব্ধ।