করোনা ভাইরাসে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬০০ ছাড়িয়েছে। ২১ দিনে লক ডাউনে স্তব্ধ ভারত। এই পরিস্থিতিতে ১৫ এপ্রিল পর্যন্ত দেশের সব ক্রীড়াপ্রতিযোগিতা স্থগিত। আন্তর্জাতিক খেলার দুনিয়াতেও সব টুর্নামেন্ট করোনার কারণে স্থগিত রয়েছে। এর মাঝেই আজ খেলার দুনিয়ায় কী কী হল দেখে নিন।
করোনার জেরে লকডাউন চলাকালীন হিমাচলপ্রদেশে টহলদারিতে ব্যস্ত প্রো-কবাডির তারকা তথা পুলিশ আধিকারিক অজয় ঠাকুর।
করোনা ভাইরাসের আতঙ্কে ২০ মিলিয়ন ইউরোর তহবিল গঠন বায়ার্ন মিউনিখ সহ বুন্দেশলিগার চার ক্লাবের।
করোনা ভাইরাসের আতঙ্কে পাকিস্তানের বেকার যুবকদের পাশে দাঁড়ালেন আম্পায়ার আলিম ডার।
করোনা ভাইরাসের আতঙ্কেও আইপিএল হবে বলে আশাবাদী ক্রিকেটার রোহিত শর্মা।
অলিম্পিক স্থগিত করে আইওসি সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন গেমসে সোনাজয়ী ভারতীয় শ্যুটার অভিনব বিন্দ্রা।
অবসর থমকে যেতে পারে লিয়েন্ডার পেজের। অলিম্পিকের জন্য ২০২১ পর্যন্ত খেলতে পারেন ভারতীয় লেজেন্ড।
৩৫তম জন্মদিনে রক্ত দিয়ে হৃদয় জিতলেন ভারতীয় ক্রিকেটার কেদার যাদব।
কোয়ারেন্টাইনে হার্দিকের সঙ্গে চুটিয়ে প্রেম নাতাসা স্টানকোভিচের
View this post on Instagram#stayhomestaysafe #quarantine @hardikpandya93
A post shared by Nataša Stanković✨ (@natasastankovic__) on
সীমিত দিনের আইপিএল হতে পারে, মনে করছেন রাজস্থান রয়্যালসে খেলা ইংল্যান্ডের জোস বাটলার।
করোনার কারণে আইসিসির টি-২০ ক্রিকেট বিশ্বকাপের জন্যে যোগ্যতা অর্জন পর্বের সমস্ত ম্যাচ স্থগিত।
করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্যে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশকে ৫ লক্ষ টাকা করে দিলেন পিভি সিন্ধু।
করোনার কারণে বিশ্বজুড়ে এখন লকডাউন পরিস্থিতি। এই পরিস্থিতি বৈঠক স্থগিত। ফলে সেপ্টেম্বরের এশিয়া কাপ নিয়ে ধোঁয়াশা।
করোনার কারণে স্থগিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক। যারপরে ঝুলে রইল এশিয়া কাপের ভেন্যু নির্ধারণ।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার বললেন কিংবদন্তি পেলে।
৫৯ বছরের ফারাহ করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন বলে ডাক্তাররা জানিয়েছেন।
প্রাণঘাতী করোনাভাইরাসেএবার সোমালিয়ার সাবেক তারকা ফুটবলার আব্দুল কাদির মহম্মদ ফারাহ প্রাণ হারালেন।
প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ছাড়িয়েছে।