LIVE কামব্যাকে দ্বিশতরান হাঁকালেন পৃথ্বী শ, আই লিগে প্রথম জয় মোহনবাগানের

ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন। খেলার দুনিয়ার প্রতি মুহূর্তের আপডেট পেতে ফলো করুন মাইখেল বাংলার লাইভ আপডেট।

06:50 pm

এবারের আই লিগে প্রথম জয় মোহনবাগানের। আই লিগের নতুন দল ট্রাউয়ের বিরুদ্ধে ৪-০ গোলে ম্যাচ জিতল মোহনবাগান।

06:47 pm

টসের মুহূর্ত ও দুই দলের আজ কারা খেলছেন দেখে নিন।

06:44 pm

আই লিগে ট্রাউয়ের বিরুদ্ধে ৩-০ এগিয়ে মোহনবাগান।

06:44 pm

টস জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠাল ওয়েস্ট ইন্ডিজ।

06:30 pm

ম্যাচের বিরতিতে সন্তানকে সন্ত্যপান করালেন মহিলা ভলিবল খেলোয়াড়। ভাইরাল হল এই মুহূর্ত

06:04 pm

টুইটারে নিজের অ্যাকাউন্ট খুললেন রিকি পন্টিং। প্রথম পোস্টে রিকি তাঁর ছেলের সঙ্গে ক্রিকেট ব্যাট হাতে ছবি পোস্ট করেছেন।

05:06 pm

বরোদার বিরুদ্ধে দ্বিশতরান করলেন পৃথ্বী।

05:03 pm

ডোপ টেস্টে ফেল করায় নির্বাসিত হয়েছিলেন। আট মাসের নির্বাসন কাটিয়ে মাঠে ফিরে রঞ্জিতে ২০২ রানের ইনিংস খেললেন পৃথ্বী শ।

04:56 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে গেলে দলের ফিল্ডিংয়ের মান উন্নত করতে হবে। বিরাটকে পরামর্শ কিংবদন্তি সুনীল গাভাসকরের।

04:21 pm

পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার মইন খান কী লিখলেন দেখুন।

04:20 pm

পাকিস্তানের মাটিতে টেস্ট ক্রিকেটের সংস্কৃতি ফেরায় খুশি মিঁয়াদাদ।

View this post on Instagram

👍👍 ⁣ ⁣#PAKvSL

A post shared by Pakistan Cricket (@therealpcb) on

04:20 pm

দশ বছর পর পাকিস্তানে ফিরল টেস্ট ক্রিকেট। দেখুন খেলার মুহূর্তের ছবি

View this post on Instagram

FIRST TEST WICKET ON HOME SOIL! ⁣ ⁣#PAKvSL

A post shared by Pakistan Cricket (@therealpcb) on

04:13 pm

এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে কোন দলগুলি শেষ ষোলোতে জায়গা পাকা করে নিয়েছে, দেখে নিন

03:55 pm

চ্যাম্পিয়ন্স লিগে আজ কী কী ম্যাচ রয়েছে, একনজরে দেখে নিন।

03:36 pm

২০২০ টোকিও অলিম্পিকে সোনা জিততে না পারলে দেশের ক্রীড়া মন্ত্রী হিসেবে তিনি খুশি হবেন না বলে জানিয়েছেন কিরেণ রিজিজু।

03:15 pm

চোটগ্রস্ত শিখর ধাওয়ানের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভারতীয় দলে ডাক পেলেন মায়াঙ্ক আগরওয়াল।

01:54 pm

সুপ্রিম কোর্ট স্বীকৃত বিসিসিআই সংবিধান পরিবর্তন দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিলেন বিচারপতি লোধা।

01:16 pm
Mykhel

বিশ্বজয়ী ভারতীয় দাবাড়ু বিশ্বনাথন আনন্দের ৫০তম জন্মদিনে তাঁকে দেশবাসীর শুভেচ্ছা।

12:59 pm

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দল অপরিবর্তিত রাখল অস্ট্রেলিয়া।

12:58 pm
Mykhel

নির্বাসন থেকে ফিরে রঞ্জি ট্রফিতে মুম্বই-র হয়ে শতরান হাঁকালেন পৃথ্বী শ।

12:38 pm

রঞ্জি ট্রফিতে দিল্লির বিরুদ্ধে শতরান করলেন সচিন বেবি।

12:36 pm

২০২০ অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চান বিজেন্দ্র সিং।

11:53 am

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল ও চেলসি।

11:50 am

আগামী জানুয়ারিতে বাংলাদেশকে তাদের দেশে গোলাপি বলের টেস্ট খেলার জন্য আমন্ত্রণ জানাল পাকিস্তান।

10:55 am

দ্বিতীয় বিবাহবার্ষিকিতে বিরাট কোহলিকে দুর্দান্ত শুভেচ্ছাবার্তা স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মার।

10:54 am

দ্বিতীয় বিবাহবার্ষিকি উপলক্ষ্যে স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মাকে শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।

10:50 am

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামার আগে চোট পেলেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর।

10:49 am

বার্সেলোনার কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল ইন্টার মিলান।

10:12 am

ওয়ার্ল্ড ব্যাটমিন্টন ট্যুর ফাইনালসের খেতাব ধরে রাখতে মরিয়া বিশ্বজয়ী ভারতীয় শাটলার পিভি সিন্ধু।

10:11 am

রাউলপিণ্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।

09:31 am
Mykhel

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে চোটগ্রস্ত শিখর ধাওয়ানের পরিবর্ত হতে পারেন মায়াঙ্ক আগরওয়াল।

09:28 am
Mykhel

২০২০ টোকিও অলিম্পিক শুরুর সাত মাস আগে ডোপিং-র অভিযোগ ভারতীয় শ্যুটার রবি কুমার ও বক্সার সুমিত সাঙ্গোয়ানের বিরুদ্ধে।

09:24 am

তাঁর ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী।

09:24 am

আজ আইএসএলে ওড়িশা এফসি-র মুখোমুখি হচ্ছে হায়দরাবাদ এফসি।

09:23 am

আজ মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজ নির্ধারক টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে ভারত। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, December 11, 2019, 9:14 [IST]
Other articles published on Dec 11, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+