ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন। খেলার দুনিয়ার প্রতি মুহূর্তের আপডেট পেতে ফলো করুন মাইখেল বাংলার লাইভ আপডেট।
দশ বছর পর পাক ভূমে টেস্ট ক্রিকেট। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা টেস্ট ড্র।
নিউজিল্যান্ডকে প্রথম টেস্টে ২৯৬ রানে হারাল অস্ট্রেলিয়া।
অনেক দেরিতে রান আউটের আবেদন করেও উইকেট পায় ওয়েস্ট ইন্ডিজ। যা দেখে বিরাট কোহলি রেগে গিয়ে ড্রেসিংরুম থেকে বেড়িয়ে আসেন।
ম্যাচে এদিন রবীন্দ্র জাদেজার রান আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
অ্যাম্ব্রিজকে এলবিডব্লিউ আউট করে ভারতকে প্রথম উইকেট দিলেন দীপক চাহার।
দলের হয়ে সর্বোচ্চ ৭১ করেন পন্থ, ৭০ করেন শ্রেয়স ও ৪০ রান করেন কেদার যাদব।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ান ডে: ক্যারিবিয়ান দলকে ২৮৮ রানের টার্গেট দিল ভারত।
শ্রেয়স আইয়ার আউট হওয়ার পর কেদার যাদবের সঙ্গে ভারতের ইনিংস চালিয়ে নিয়ে যাচ্ছেন ঋষভ পন্থ।
বিশ্ব ব্যাডমিন্টন ট্যুর ফাইনালস চ্যাম্পিয়ন হলেন জাপানের কেন্টো মোমোতা। এটি তাঁর ১১তম খেতাব।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ খেতাব জিতলেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন।
অবশেষে ফর্মে ফিরলেন ভারতের তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থ।
রাহুল, বিরাট ও রোহিতের উইকেট হারিয়ে নড়বড়ে হয়ে যাওয়া ভারতীয় ইনিংস সামলালেন তরুণ শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ। দুই ব্যাটসম্য়ানই অর্ধশতরান করলেন।
দেশের ক্রিকেটারদের পাকিস্তানে খেলতে যাওয়ার জন্য চাপ দেবেন না বলে জানালেন বাংলাদেশে ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হক।
বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট তাঁর ৪০০ রানের রেকর্ড ভাঙতে পারেন বলে মনে করেন ব্রায়ান লারা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে রাহুল ও বিরাটের উইকেট হারিয়ে চাপে ভারত।
বিশ্বকাপের সেমিফাইনালে কেন সাত নম্বরে নেমেছিলেন এমএস ধোনি, জানালেন রবি শাস্ত্রী।
পাকিস্তানের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্টের শেষ দিনে শতরান হাঁকালেন শ্রীলঙ্কার ধনঞ্জয় ডি সিলভা।
চেন্নাই-র এক হোটেলে এক ওয়েটারের পরামর্শ ভোলেননি মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।
A chance encounter can be memorable!
— Sachin Tendulkar (@sachin_rt) December 14, 2019
I had met a staffer at Taj Coromandel, Chennai during a Test series with whom I had a discussion about my elbow guard, after which I redesigned it.
I wonder where he is now & wish to catch up with him.
Hey netizens, can you help me find him? pic.twitter.com/BhRanrN5cm
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ডের সিদ্ধান্তে অবাক টিম ইন্ডিয়ার নেতা বিরাট কোহলি।
চেন্নাই-র চিপকে প্রথম ওয়ান ডে ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
অবসর ভেঙে ফিরে আসুন এবি ডিভিলিয়ার্স, চান দক্ষিণ আফ্রিকার প্রাক্তন উইকেটরক্ষক মার্ক বাউচার।
২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির ব্যাটিং অর্ডার পরিবর্তনের আভাস দিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী।
ঋষভ পন্থকে পরোক্ষে সাবধান করলেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী।
পার্থ টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চালকের আসনে অস্ট্রেলিয়া।
চলতি বছর ওয়ান ডে রানে শীর্ষ স্থান দখল করলে পরপর চারবার এই নজির গড়ে নতুন রেকর্ডের মালিক হবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চিপক ম্য়াচে চলতি বছরে ওয়ান ডে রানে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে টপকে যেতে পারেন রোহিত শর্মা।
২০ ওভারের বিশ্বকাপের জন্য ভারতীয় দলের উইকেটরক্ষকের ভূমিকা পালন করতে পারেন কেএল রাহুল, মনে করেন কোচ রবি শাস্ত্রী।
আইএসএলে এফসি গোয়ার বিরুদ্ধে তাদের মাঠে হারল এটিকে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধ প্রথম ওয়ান ডে-তে বিরাট কোহলিকে টপকে যাওয়ার সুযোগ পাচ্ছেন রোহিত শর্মা।
আজ চেন্নাই-র চিপক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে খেলতে নামছে ভারত।