কুড়ি-বিশকে ছাড়িয়ে দশ-দশ ওভারের ক্রিকেট যুদ্ধ। দুবাই টি-১০ ক্রিকেটের সেই যুদ্ধে বাজিমাত করল মারাঠা অ্যারাবিয়ান্স। রবিবার টুর্নামেন্টের ফাইনালে ডেকান গ্ল্যাডিয়েটর্সদের তারা হারাল ৮ উইকেটের ব্যবধানে। এই জয়ের ফলে প্রথমবারের জন্য টি-১০ ক্রিকেটে ট্রফি জিতল ডোয়েন ব্র্যাভোর নেতৃত্বাধীন মারাঠা অ্যারাবিয়ান্স।
দুবাইয়ের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং নেয় মারাঠা।এরপর নির্ধারিত ১০ ওভারে প্রতিপক্ষ ডেকান গ্ল্যাডিয়েটর্সদের ৮৭ রানের গণ্ডিতে আটকে রাখে।ডেকান গ্ল্যাডিয়েটর্সদের হয়ে অজি ক্রিকেটার শেন ওয়াটসন থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ব্যাটে ব্যর্থ হয়েছেন। দুই ক্রিকেটারই দুই অঙ্কের রানের পৌঁছতে পারেননি। মিডল অর্ডারে রাজপক্ষে ও আসিফ খান ২৩ ও ২৫ রান করায় দল ৮০ রানের গণ্ডি পার করে। শেষ পর্যন্ত ১০ ওভারে ৮ উইকেট খুইয়ে ডেকান গ্ল্যাডিয়েটর্স ৮৭ রান তোলে। মারাঠা অ্যারাবিয়ান্স দলের হয়ে বল হাতে ডোয়েন ব্র্যাভো ২ ও ম্যাক্লেনাঘান-মালিঙ্গা-রাজিথা ১টি করে উইকেট পয়েছেন।
The Champions @MarathaArabians winning moments...#AbuDhabiT10 #t10league #t10season3 #inabudhabi #AldarProperties #marathaarbians #deccangladiators #t10final pic.twitter.com/uvSbk626UD
— T10 League (@T10League) November 24, 2019
জবাবে ওয়াল্টনের ৫১ রানের সুবাদে ২.৪ ওভার বাকি থাকতেই মারাঠা অ্যারাবিয়ান্স দল ম্যাচ জিতে প্রথমবারের জন্য় ট্রফি জিতে নেয় যুবরাজ-মালিঙ্গারা। ২৬ বল খেলে জামাইকার উইকেটকিপার ব্যাটসম্যান অর্ধশতরান করেন। টি-টোয়েন্টি স্পেশালিস্ট ডানহাতি ব্যাটসম্যন ৬টি চার ও ৩টি ছয় হাঁকিয়েছেন।
Winning moments 🔥#Marathaarabians #t10league #champions2019 pic.twitter.com/9qMf0jX2Vg
— Maratha Arabians (@MarathaArabians) November 25, 2019