ক্রিকেটের বিরল কীর্তি, ইনিংসে দশ উইকেট নিল মেঘালয়ের ১৫ বছরের অফ স্পিনার

অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফির ম্যাচে নাগাল্যান্ডের বিরুদ্ধে ইনিংসে ১০ উইকেট নিয়ে ক্রিকেটদুনিয়ার বিরল কীর্তিতে নিজের নাম জুড়লেন মেঘালয়ের অফস্পিনার নির্দেশ বৈশ্য। ১৫ বছরের কিশোর স্পিনার ২১ ওভার হাত ঘুরিয়ে ৫১ রান খরচ করে এই কীর্তি গড়েন। নির্দেশের এই বোলিং কীর্তিতে ভর করে প্রথম দিন নাগাল্যান্ড গুটিয়ে গেল ১১৩ রানে। নির্দেশের বোলিং ফিগার যথাক্রমে ২১-৫১-১০! সেই সঙ্গে ইনিংসে ১০টি মেডেন ওভার করেছেন ১৫ এর কিশোর।

ক্রিকেটের বিরল কীর্তি, ইনিংসে দশ উইকেট নিল মেঘালয়ের অফ স্পিনার

প্রসঙ্গত আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলের এই কীর্তি গড়ার নজির রয়েছে। ১৯৯৯ সালে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে দ্বিতীয় ইনিংসে ২৬.৩ ওভার হাত ঘুরিয়ে ৫১ রান খরচ করে দশ উইকেট তুলে নিয়েছিলেন। কুম্বলের অবিশ্বাস্য এই বোলিংয়ে ভর করে পাকিস্তাকে ২১২ রানে হারিয়েছিল ভারত। ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে ইনিংসে দশ উইকেট নিয়েছিলেন কুম্বলে।

এর আগে ইংল্যান্ডের জিম ল্যাকার ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওল্ড ট্রাফোর্ডে অ্যাসেজ সিরিজের তৃতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫৩ রান খরচ করে দশ উইকেট তুলে নিয়েছিলেন। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ১৯ উইকেট।

এবার ঘরোয়া ক্রিকেটে জ্যাক লিচ ও অনিল কুম্বলের সেই কীর্তি রিপিট করলেন পনরো বছরের নির্দেশ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, November 6, 2019, 20:28 [IST]
Other articles published on Nov 6, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+